বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
দৌড়ে রাস্তা পার হতে গিয়ে জিয়ানগরে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন কানিজ ফাতেমা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার খেলাধুলাকে শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্তিসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার বীরগঞ্জ সরকারি কলেজে নবীনদের বরণ কাজিপুরে ভ্রাম্যমাণ আদালতে  মিষ্টির দোকান কে ২০ হাজার টাকা জরিমানা  শ্রীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১ কেরালার পর কলকাতার চলচ্চিত্র উৎসবেও ‘বনলতা সেন’
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উল্লাপাড়ায় ফুটওভার ব্রীজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাত এক ট্রেনযাত্রী নিহত

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ১২৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬



সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় ফুটওভার ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাত এক ট্রেনযাত্রী নিহত হয়েছেন। রবিবার বেলা ১টার দিকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছর। এখনও পর্যন্ত তাঁর নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও রেলওয়ের একটি সূত্র জানায়, নীলফামারী জেলার চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়া স্টেশনে পৌঁছালে এক জন যাত্রী অসাবধানতাবশত ট্রেনের দরজায় বসে থাকা অবস্থায় ঘার লম্বা করে বাইরের দৃশ্য দেখতে গেলে ফুটওভার ব্রিজের পিলারের সঙ্গে মাথায় ধাক্কা লেগে ছিটকে নিচে পড়ে যান । এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সিরাজগঞ্জ স্টেশন বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত নিহতের নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাঁর জামার পকেটে একটি মুঠোফোন পাওয়া গেছে। লাশটির পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর