বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
রূপপুর থেকে কি পরমাণু বোমা বানানো সম্ভব? সামনে লম্বা ছুটি, মিলতে পারে টানা ১০ দিন দেশের ৫ জেলায় বন্যার পূর্বাভাস সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার  ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভাইরাল হয়ে রাজনীতি হয় না : সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পারমাণবিক শক্তি আমাদের জাতীয় জ্বালানি নিরাপত্তার অন্যতম ভিত্তি : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী কাজিপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন  কাজিপুরে মৈত্রী পল্লী উন্নয়ন সংগঠনের সেলাই মেশিন বিতরণ  কিশোরগঞ্জে থানা, ফাঁড়ি ও পুলিশ ক্যাম্প পরিদর্শন করলেন পুলিশ সুপার মিজানুর রহমান বিশ্বমঞ্চে কিঞ্জলের কৃতিত্ব,লজিক অলিম্পিয়াডে দ্বিতীয় স্থানে বাংলাদেশ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উল্লাপাড়ায় মাদককে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ৩

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৩৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদকের বিরোধিতা করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের বজ্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।

আহতরা হলেন- বজ্রাপুর গ্রামের মরহুম হাজী হাতেম আলীর ছেলে মোঃ পর্বত আলী ভুট্রো সরকার, মন্টু সরকার, বিনা সরকার। আহতদের মধ্যে মন্টু সরকারের অবস্থা আশংকাজনক। আহতদের স্থানীয় ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।


স্থানীয়রা অভিযোগে বলেন, গত ২৪ এপ্রিল মোহাম্মদ পর্বত আলী ভুট্রো এলাকার কয়েকজন যুবকের বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রির একটি লিখিত অভিযোগ দায়ের করেন উল্লাপাড়া মডেল থানায়। অভিযোগের পর থেকেই অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছিল বলে দাবি করেন ভুট্রো।

পর্বত আরও বলেন, সোমবার সকালে তিনি বাড়ি থেকে বের হলে ওত পেতে থাকা প্রতিপক্ষরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় আমার ভাই ও ভাবি এগিয়ে এলে তাদেরকেও বেদম মারপিট করা হয়। এ ঘটনায় প্রতিপক্ষরা আমাদের পরিবারের তিনটি ঘর-বাড়ি ভাঙচুর ও জমির পাশের গাছ কেটে ফেলে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

প্রতিপক্ষ আমজাদ হোসেন জানান, পাশের বাড়ীর দোকানে বসে থাকা অবস্থায় তারা বিভিন্ন হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করে।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর