মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভাইরাল হয়ে রাজনীতি হয় না : সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পারমাণবিক শক্তি আমাদের জাতীয় জ্বালানি নিরাপত্তার অন্যতম ভিত্তি : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী কাজিপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন  কাজিপুরে মৈত্রী পল্লী উন্নয়ন সংগঠনের সেলাই মেশিন বিতরণ  কিশোরগঞ্জে থানা, ফাঁড়ি ও পুলিশ ক্যাম্প পরিদর্শন করলেন পুলিশ সুপার মিজানুর রহমান বিশ্বমঞ্চে কিঞ্জলের কৃতিত্ব,লজিক অলিম্পিয়াডে দ্বিতীয় স্থানে বাংলাদেশ তাড়াশে ক্রেতার জমি নিজের নামে রেজিষ্ট্রি করে নিলেন দলিল লেখক ঢামেকে হারানো শিশুকে মায়ের কোলে ফিরল আনসার সদস্যরা রাজিবপুরে সাংবাদিকতার আড়ালে তেল সিন্ডিকেটের অভিযোগ: ১৩৫ টাকার পেট্রোল ৩০০ টাকায় বিক্রি জড়িত ছাত্রদল-যুবদল নেতারাও সংস্কারকাজ বন্ধ, ঝুঁকিতে ভুইয়াগাঁতী–ধানগড়া আঞ্চলিক সড়ক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজিবপুরে সাংবাদিকতার আড়ালে তেল সিন্ডিকেটের অভিযোগ: ১৩৫ টাকার পেট্রোল ৩০০ টাকায় বিক্রি জড়িত ছাত্রদল-যুবদল নেতারাও

নিজস্ব প্রতিবেদক: / ৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬



কুড়িগ্রামের রাজিবপুরে সাংবাদিকতার আড়ালে তেলের সিন্ডিকেট গড়ে তুলে উচ্চমূল্যে জ্বালানি বিক্রির অভিযোগে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন একটি জাতীয় দৈনিকের সাংবা‌দিক সুজন মাহমুদ। এ ঘটনায় উপজেলা ছাত্রদল ও যুবদলের কয়েকজন নেতার সম্পৃক্ততার অভিযোগও উঠেছে।

ঘটনার সূত্রপাত ঘটে রাজিবপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদের একটি ফেসবুক পোস্টকে ঘিরে। পোস্টে তিনি দাবি করেন, তেলের সংকটের সুযোগ নিয়ে সুজন মাহমুদ তাদের কাছে প্রতি লিটার পেট্রোল ৩০০ টাকা দরে বিক্রি করেন। তিনি উল্লেখ করেন, ২৫ লিটার তেলের জন্য মোট ৭ হাজার ৫০০ টাকা পরিশোধ করা হয়।

একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়-সুজন মাহমুদ জেরিকেনে করে তেল সরবরাহ করছেন এবং উপস্থিত কয়েকজন তা গ্রহণ করছেন। ভিডিওতে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল মিয়াকে তেল নিতে দেখা যায় এবং শামীম আহমেদকে অর্থ পরিশোধ করতে দেখা যায়।

ভিডিওর একপর্যায়ে একজনকে বলতে শোনা যায়, “যুবদল, ছাত্রদল ও সাংবাদিক মিলে তেলের সিন্ডিকেট গড়ে তুলেছে।”

অভিযোগে আরও বলা হয়, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে বিভিন্ন পাম্প থেকে কম দামে তেল সংগ্রহ করে তা মজুত রাখা হতো এবং পরে নির্দিষ্ট কিছু ব্যক্তির কাছে বেশি দামে বিক্রি করা হতো। এ তেল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রঞ্জুর দোকানে সংরক্ষণ করা হতো বলেও দাবি করা হয়েছে।

এ ঘটনার ভিডিও ও পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজিবপুর উপজেলাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে শামীম আহমেদ বলেন, তেলের তীব্র সংকট ছিল। সে সময় সুজন সাংবাদিক আমাদের কাছে ৩০০ টাকা লিটার দরে তেল বিক্রির প্রস্তাব দেন। পরে আমরা বাধ্য হয়ে তা কিনি। তিনি সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে বিভিন্ন পাম্প থেকে তেল এনে সিন্ডিকেটের মাধ্যমে বেশি দামে বিক্রি করেন।

তবে অভিযুক্ত সাংবাদিক সুজন মাহমুদ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি নিজের ফেসবুক পোস্টে দাবি করেন, বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত এবং তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর