বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন 

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

“সরকারী খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন   করা হয়েছে।


মঙ্গলবার (২৮ এপ্রিল ) সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় ও লিগ্যাল এইড কমিটির উদ্যোগে   র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা পরিষদ  চত্বর থেকে  র‌্যালিটি বের হয়ে শহরের প্রধাণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে  শেষ হয়। পরে  দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা 


জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, সমবায় অফিসার খালেদুজ্জামান খান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাকমান আলী, যুব উন্নয়ন অফিসার জুলফিকার আলম, সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলাম ও  ব্রাকের লিগ্যাল এইড শাখার ফারজানা খাতুন। 


আলোচনা সভায় গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের অসহায়, দুস্থ ও সাধারণ মানুষের সরকারি খরচে আইনি সহায়তা পাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।লিগ্যাল এইড সম্পর্কিত বিভিন্ন তথ্য ও সেবা সম্পর্কিত নানা তথ্য ও সেবা গ্রহণের প্রক্রিয়া ও ধরন সম্পর্কে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর