রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মৃত বোনের একাউন্টে টাকা তুলতে কঙ্কাল নিয়ে ব্যাংকে গেলেন ভাই

অনলাইন ডেস্ক: / ৬৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬


আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেওনঝড় জেলায় এক অস্বাভাবিক ও শিউরে ওঠার মতো ঘটনা সামনে এসেছে। ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে নিয়মের জটিলতায় পড়ে শেষ পর্যন্ত মৃত বোনের কঙ্কাল নিয়েই ব্যাংকে হাজির হন এক ব্যক্তি।


প্রায় ৫০ বছর বয়সী জিতু মুন্ডা তার বড় বোন কালরা মুন্ডা-এর ব্যাংক অ্যাকাউন্টে থাকা প্রায় ২০ হাজার রুপি তুলতে বারবার চেষ্টা করছিলেন। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ জানায়, অ্যাকাউন্টধারীর উপস্থিতি ছাড়া টাকা তোলা সম্ভব নয়। বোনের মৃত্যুর কথা বারবার জানালেও কোনো সমাধান পাননি তিনি।

চরম হতাশা ও অসহায়তার মধ্যে পড়ে জিতু মুন্ডা এমন এক সিদ্ধান্ত নেন, যা সবাইকে স্তম্ভিত করে দেয়। তিনি কবর খুঁড়ে বোনের দেহাবশেষ বের করে তা সঙ্গে নিয়েই ব্যাংকে গিয়ে হাজির হন—প্রমাণ করার জন্য যে তার বোন আর বেঁচে নেই।


এই ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দেহাবশেষগুলো পুনরায় দাফনের ব্যবস্থা করে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জিতু মুন্ডা অশিক্ষিত হওয়ায় ব্যাংকিং নিয়ম, বিশেষ করে নমিনি বা উত্তরাধিকার সংক্রান্ত প্রক্রিয়া সম্পর্কে অবগত ছিলেন না।

ঘটনার পর প্রশাসন বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে। পুলিশের সহায়তায় এখন আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাকে সেই টাকা তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন তাকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়ার আশ্বাসও দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর