বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সর্বশেষ
যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে নির্মাণাধীন কাউন্সিলর কার্যালয় ও পুকুর সৌন্দর্যবর্ধন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীর পবায় টিসিবির গোডাউনে ভয়াবহ আগুন, পুড়ল তেল-ডাল-চিনি স্বাস্থ্য কমপ্লেক্সের মোটরসাইকেল বাসায়, ফ্রিজ কোয়ার্টারে ; ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে রায়গঞ্জে অটোরিকশাচালক হত্যা: তাড়াশ থেকে একজন গ্রেপ্তার, গাড়ি উদ্ধার আদানি পাওয়ারের ১০৫ বিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড দায়িত্ব নিলেন নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি রেজাউল করিম উল্লাপাড়ায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত কাজিপুরে দেশীয় অস্ত্রসহ যুবক কে আটক করেছে থানা পুলিশ  শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩৮ লাখ টাকার জিরা জব্দ, ট্রাকসহ আটক ২
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

এনায়েতপুরে শেখ আব্দুস ছালাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা পেল তিনশতাধিক রোগী

নিজস্ব প্রতিবেদক: / ৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬


সিরাজগঞ্জের এনায়েতপুরে শেখ আব্দুস ছালাম ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসা সেবা পেল তিন শতাধিক রোগী।

বৃহস্পতিবার দিনভর খামারগ্রামে অবস্থিত শেখ আব্দুস ছালাম মিসবাহুল উলুম মাদরাসা এন্ড স্কুল মাঠে বিভিন্ন অঞ্চলের অসহায় ও হতদরিদ্র রোগীদের নিউরো ও লিভার পরিপাকতন্ত্র সহ বিভিন্ন সেবা প্রদান করা হয়।

এসময় ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারি প্রফেসর ডা. শফিকুল ইসলাম। এছাড়া বারডেম হাসপাতালের লিভার ও পরিপাকতন্ত্রের বিভাগীয় প্রধান প্রফেসর ডা: গোলাম আযম সহ ডজন খানেক চিকিৎসক সেবা প্রদান করেন।

বিনামূল্যে স্বাস্থ সেবা ক্যাম্পের আয়োজক টেক্সজেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ শেখ আব্দুস ছালাম জানান, যমুনা নদীর তীরবর্তী এলাকা সহ আশপাশের বিভিন্ন অঞ্চলের সুবিধা বঞ্চিত অসহায় হতদরিদ্র তিনশতাধিক রোগীকে স্বাস্থ্য সেবা দেয়া হয়েছে। আমাদের এলাকার কৃতি সন্তান ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারি প্রফেসর ডা. শফিকুল ইসলাম এবং বারডেম হাসপাতালের লিভার ও পরিপাকতন্ত্রের বিভাগীয় প্রধান প্রফেসর ডা: গোলাম আযম সহ ডজন খানেক চিকিৎসক এখানে সেবা প্রদান করেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে অন্যান্য মানবিক কাজের পাশাপাশি চিকিৎসা সেবা প্রদান আগামীতে আরও বৃহৎ পরিসরে করা হবে ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর