মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৭২ বিমানের কর্মকর্তার সহায়তায় নেপালের বোর্ডিংপাসে ইতালি যাত্রা, ধরা পড়ল জাল ভিসার চক্র কোস্ট গার্ডের অভিযান: টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক দেশে সক্রিয় ২৬৮ অনলাইন জুয়ার সাইট, বন্ধে বিটিআরসিকে সিআইডির চিঠি আশুরা উপলক্ষে রাজধানীতে কঠোর নিরাপত্তা, তাজিয়া মিছিলে দা-ছুরি-তরবারি বহনে নিষেধাজ্ঞা বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ভারতে প্রবেশ না করে দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান রামিসা হত্যা মামলা: হাইকোর্টে শুনানির পেপারবুক প্রস্তুত কাবা শরীফে মোড়ানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে দেশীয় অস্ত্রসহ যুবক কে আটক করেছে থানা পুলিশ 

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৫৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  সিরাজগঞ্জের কাজিপুরের  যমুনা নদীর চরাঞ্চল থেকে দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল)
উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের রেহাইসুরিবেড় গ্রামের মগবাজার এলাকায়  অভিযান চালানো হয়।
 উত্তর রেহাইশুড়িবেড় গ্রামের বাসিন্দা ও নাটুয়ারপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হকের ছেলে মাহবুবুর রহমান দিপু (২৮) কে আটক করে। আটককৃত দিপুর মা সুলতানা হক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।
কাজিপুর থানার অফিসার ইন চার্জ  শাহ মোঃ  এনায়েতুর রহমান বলেন, আটক মাহবুবুর রহমান দিপু  রেহাইশুড়িবেড় গ্রামের মগবাজারের একটি ওয়ার্কসপের লেদ মেশিনে দেশীয় অস্ত্র পাইপগান তৈরী করছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে নাটুয়ারপাড়া ফাঁড়ির পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করেন। এসময় তার কাছ থেকে একটি চাইনিজ কুড়াল এবং পাইপগান তৈরীর বিভিন্ন সরংঞ্জাম উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা রুজু  করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মাহবুবুর রহমান দিপুকে আগামীকাল  আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর