বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
কামারখন্দে লটারীর মাধ্যমে অসহায় ও দুস্থ কর্মক্ষম নারী কর্মী নিয়োগ সিরাজগঞ্জে তরিকুল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন রবীন্দ্র-নজরুলের দেশে মাদক প্রশ্রয় পেতে পারে না: গাইবান্ধা জেলা প্রশাসক হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০২৫ মঙ্গলের সাধারণ পাথরের ভেতর পৃথিবীর মতো রত্নের খোঁজ পেল নাসা বন্ধুত্বের আড়ালে অটোভ্যানের জন্য সুজনকে হত্যা, ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন সোনারগাঁওয়ে অবৈধ চুনা পোড়ানোর কারখানার অভিযোগ, মোশাররফের বিরুদ্ধে প্রশ্ন স্বচ্ছ ও জনবান্ধব আর্থিক প্রতিষ্ঠানে রূপান্তর হচ্ছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক: মহাপরিচালক পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত তারা দেখার জন্য সেরা আকাশ ফ্রান্সের, শীর্ষ দশে আরও আছে কারা?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কামারখন্দে লটারীর মাধ্যমে অসহায় ও দুস্থ কর্মক্ষম নারী কর্মী নিয়োগ

কামারখন্দ,(সিরাজগঞ্জ) প্রতিনিধি:  / ১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

সিরাজগঞ্জের কামারখন্দে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ২০২৬-২০২৭ অর্থবছরের ‘গ্রামীণ সড়ক’ মেরামত ও সংরক্ষণ কর্মসূচির আওতায় Off-Pavement লেন্থম্যান পদ্ধতিতে উপজেলার বিভিন্ন রাস্তা নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য কিছু সংখ্যক অসহায় ও দুস্থ কর্মক্ষম মহিলা কর্মী নিয়োগের নিমিত্তে লটারীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন সড়ক নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য Off-Pavement লেন্থম্যান পদ্ধতিতে জামতৈল ইউনিয়নে ১৩ জন এবং রায়দৌলতপুর ইউনিয়নে ১২ জন। মোট ২৫ জন অসহায় ও দুস্থ কর্মক্ষম নারী কর্মীকে লটারির মাধ্যমে বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

কামারখন্দ উপজেলা প্রকৌশলী,(এলজিইডি) মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. বিপাশা হোসাইন। এসময়ে তিনি বলেন, লটারির মাধ্যমে নারী কর্মী নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়। গ্রামীণ সড়কগুলো সচল ও ব্যবহার উপযোগী রাখতে নিয়মিত রক্ষণাবেক্ষণের পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি এ কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। লটারির মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করে কার্যক্রম বাস্তবায়ন করা হলে সড়ক রক্ষণাবেক্ষণের পাশাপাশি প্রান্তিক নারীদের আর্থিক সক্ষমতাও বৃদ্ধি পাবে। এর ফলে একদিকে যেমন স্থানীয় সড়কগুলোর রক্ষণাবেক্ষণ কার্যক্রম আরও জোরদার হবে, অন্যদিকে অসহায় ও কর্মক্ষম নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এসময়ে উপস্থিত ছিলেন,কামারখন্দ উপজেলার বিনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস, উপজেলার বিনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সম্ভুনাথ দাস, জামতৈল ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি সোহেল মাহমুদ খান, উপজেলা যুবদলের সদস্য সচিব হাসনাতে রাব্বী সুমন,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ সোহেল আহমেদ, জামতৈল সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজ শাখার সভাপতি শামীম রেজাসহ, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, আবেদনকারী নারী কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর