বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
কামারখন্দে লটারীর মাধ্যমে অসহায় ও দুস্থ কর্মক্ষম নারী কর্মী নিয়োগ সিরাজগঞ্জে তরিকুল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন রবীন্দ্র-নজরুলের দেশে মাদক প্রশ্রয় পেতে পারে না: গাইবান্ধা জেলা প্রশাসক হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০২৫ মঙ্গলের সাধারণ পাথরের ভেতর পৃথিবীর মতো রত্নের খোঁজ পেল নাসা বন্ধুত্বের আড়ালে অটোভ্যানের জন্য সুজনকে হত্যা, ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন সোনারগাঁওয়ে অবৈধ চুনা পোড়ানোর কারখানার অভিযোগ, মোশাররফের বিরুদ্ধে প্রশ্ন স্বচ্ছ ও জনবান্ধব আর্থিক প্রতিষ্ঠানে রূপান্তর হচ্ছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক: মহাপরিচালক পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত তারা দেখার জন্য সেরা আকাশ ফ্রান্সের, শীর্ষ দশে আরও আছে কারা?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রবীন্দ্র-নজরুলের দেশে মাদক প্রশ্রয় পেতে পারে না: গাইবান্ধা জেলা প্রশাসক

গাইবান্ধা প্রতিনিধি : / ২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
-বৃহস্পতিবার গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে র‌্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা আয়োজিত ‘মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধ’ বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেছেন, যে দেশের মাটিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুয়ে আছেন, যে দেশের জাতীয় সংগীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর—সেই দেশে মাদক কোনোভাবেই প্রশ্রয় পেতে পারে না।

তিনি বলেন, মাদক ও সামাজিক অপরাধ থেকে শিক্ষার্থী, তরুণ ও আগামী প্রজন্মকে দূরে রাখতে সবাইকে সচেতন হতে হবে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করা উচিত।

বৃহস্পতিবার গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে র‌্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা আয়োজিত ‘মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধ’ বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, গাইবান্ধায় অনেক আলোকিত মানুষের বসবাস। র‌্যাবের মহাপরিচালকের বাড়িও এই জেলায়। এমন একটি আলোকিত এলাকায় মাদকের আখড়া থাকতে পারে না, মাদক প্রশ্রয় পেতে পারে না। গাইবান্ধা থেকেই মাদক নির্মূলের অভিযান শুরু হবে।

তিনি গাইবান্ধা সরকারি কলেজসহ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে মাদক ও সামাজিক অপরাধ থেকে তরুণদের দূরে রাখতে তাদের সংস্কৃতি ও ক্রীড়ার প্রতি মনোনিবেশ করার আহ্বান জানান।

র‌্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জসিম উদ্দীন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রশিদ, শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যাপক মাজহারউল মান্নান এবং গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর