বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
কামারখন্দে লটারীর মাধ্যমে অসহায় ও দুস্থ কর্মক্ষম নারী কর্মী নিয়োগ সিরাজগঞ্জে তরিকুল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন রবীন্দ্র-নজরুলের দেশে মাদক প্রশ্রয় পেতে পারে না: গাইবান্ধা জেলা প্রশাসক হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০২৫ মঙ্গলের সাধারণ পাথরের ভেতর পৃথিবীর মতো রত্নের খোঁজ পেল নাসা বন্ধুত্বের আড়ালে অটোভ্যানের জন্য সুজনকে হত্যা, ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন সোনারগাঁওয়ে অবৈধ চুনা পোড়ানোর কারখানার অভিযোগ, মোশাররফের বিরুদ্ধে প্রশ্ন স্বচ্ছ ও জনবান্ধব আর্থিক প্রতিষ্ঠানে রূপান্তর হচ্ছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক: মহাপরিচালক পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত তারা দেখার জন্য সেরা আকাশ ফ্রান্সের, শীর্ষ দশে আরও আছে কারা?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে তরিকুল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদকঃ / ১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
Oplus_131072

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় তরিকুল ইসলাম হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রায়গঞ্জ উপজেলার গ্রাম পাঙ্গাসী গ্রামের আব্দুল মান্নান ও হীরা মিয়া এবং সলঙ্গা থানার বোয়ালিয়ার চর এলাকার রফিকুল ইসলাম ও আব্দুল মজিদ। তাদের মধ্যে দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল মজিদ মারা গেছেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামছুজ্জোহা শাহানশাহ বলেন, মামলায় অভিযুক্ত ১৪ জন আসামির মধ্যে চারজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস প্রদান করেন আদালত।
মামলার বিবরণী থেকে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ২০০৯ সালের ৩০ আগস্ট সাখাওয়াত হোসেনের ছেলে তরিকুল ইসলামকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল মন্নাফ বাদী হয়ে ১৪ জনকে আসামি করে মামলা করেন। ২০১০ সালের ৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে এ রায় প্রদান করলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর