বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সর্বশেষ
কাজিপুরে বহুল কাংখিত চরান্চলের ভেটুয়া ব্রিজের  সম্ভাব্য স্থান পরিদর্শন করেন চীনা টিম ও প্রকল্পকর্মকর্তাগন বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান নোয়াখালী জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কামারখন্দে গৃহবধূর হাত-মুখ বেঁধে টাকা ও স্বর্ণালংকার লুট ১৫ লাখ টাকার মাদক ভাগাভাগি নিয়ে গুলি, ল্যাংড়া রুবেলসহ গ্রেফতার ৫ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আবদুল মাবুদ, বরিশালের জুলফিকার আলী নোয়াখালী জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কাজিপুরে  দৈনিক করতোয়ার  প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাজিপুরে বীর মুক্তিযোদ্ধাদের ঘর নির্মাণে ঠিকাদার নির্বাচনে লটারি অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান

রাজশাহী প্রতিনিধি : / ৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট মহলে আনন্দ ও প্রত্যাশার আবহ

বরেন্দ্র অঞ্চলের কৃষি, সেচ ও টেকসই পানি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর নির্বাহী পরিচালক (গ্রেড-২) পদে মোঃ জাহাঙ্গীর আলম খানকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (১১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের ঘোষণা দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮-এর ধারা ১৪(২) অনুযায়ী যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তিনি বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের পূর্বে তাঁকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। নিয়োগের অন্যান্য শর্ত পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
সরকারের এ সিদ্ধান্তে বিএমডিএর প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট মহলে স্বস্তি ও আশাবাদের সঞ্চার হয়েছে। তাঁদের প্রত্যাশা, দক্ষ প্রশাসনিক নেতৃত্ব, জবাবদিহিতা এবং উন্নয়নমুখী কর্মপরিকল্পনার মাধ্যমে প্রতিষ্ঠানটি নতুন গতি পাবে। বিশেষ করে সেচ ব্যবস্থার আধুনিকায়ন, ভূগর্ভস্থ পানির টেকসই ব্যবহার, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে আরও কার্যকর ভূমিকা রাখবে বিএমডিএ।

নবনিযুক্ত নির্বাহী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম খানকে বিএমডিএ পরিবারের সকল প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্টদের পক্ষ থেকে আন্তরিক সু-স্বাগতম ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে। তাঁরা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি দক্ষতা, স্বচ্ছতা ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে উত্তরাঞ্চলের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং কৃষকবান্ধব সেবা আরও সম্প্রসারিত হবে।

উল্লেখ্য, উত্তরাঞ্চলের কৃষি ও সেচ উন্নয়নে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। নিরাপদ পানি ব্যবস্থাপনা, আধুনিক সেচ প্রযুক্তির বিস্তার এবং কৃষকের উৎপাদনশীলতা বৃদ্ধিতে প্রতিষ্ঠানটির ভূমিকা জাতীয় পর্যায়ে প্রশংসিত। নতুন নেতৃত্বে সেই অগ্রযাত্রা আরও বেগবান হবে, এমন প্রত্যাশাই সংশ্লিষ্ট সবার।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর