বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সর্বশেষ
কাজিপুরে বহুল কাংখিত চরান্চলের ভেটুয়া ব্রিজের  সম্ভাব্য স্থান পরিদর্শন করেন চীনা টিম ও প্রকল্পকর্মকর্তাগন বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান নোয়াখালী জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কামারখন্দে গৃহবধূর হাত-মুখ বেঁধে টাকা ও স্বর্ণালংকার লুট ১৫ লাখ টাকার মাদক ভাগাভাগি নিয়ে গুলি, ল্যাংড়া রুবেলসহ গ্রেফতার ৫ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আবদুল মাবুদ, বরিশালের জুলফিকার আলী নোয়াখালী জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কাজিপুরে  দৈনিক করতোয়ার  প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাজিপুরে বীর মুক্তিযোদ্ধাদের ঘর নির্মাণে ঠিকাদার নির্বাচনে লটারি অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে বহুল কাংখিত চরান্চলের ভেটুয়া ব্রিজের  সম্ভাব্য স্থান পরিদর্শন করেন চীনা টিম ও প্রকল্পকর্মকর্তাগন

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

যমুনা নদীবেষ্টিত চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ, কৃষিপণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হওয়া এবং চিকিৎসাসহ বিভিন্ন মৌলিক সেবা পাওয়ার সংকট দূর করতে ভেটুয়া ঘাটে ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত ব্রিজটির নির্মাণের স্থান পরিদর্শন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বুধবার (১২ আগস্ট)  সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার উদ্যোগে ভেটুয়া ঘাট থেকে পূর্ব দিকে ছালাল নৌকা ঘাট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকায় সম্ভাব্য ব্রিজ নির্মাণের স্থান পরিদর্শন ও পর্যবেক্ষণ করা হয়।পরিদর্শনকালে ব্রিজের নকশা প্রস্তুতকারী চীনা  মিস্টার জেন ও মিস্টার চাও, ব্রিজ প্রকল্পের তত্ত্বাবধায়ক ও প্রকল্প পরিচালক প্রকৌশলী ইবাদত আলী, কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী মনসুর আলীসহ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি এডভোকেট রবিউল হাসান,সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রস্তাবিত ব্রিজটি নির্মিত হলে যমুনার চরের ছয়টি ইউনিয়নের মানুষের যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, যমুনার চরাঞ্চলের ৭ টি ইউনিয়নের মানুষ দীর্ঘদিন ধরে উন্নত যোগাযোগব্যবস্থা থেকে বঞ্চিত। বর্ষা মৌসুমে নৌপথের ওপর নির্ভর করতে হয়। ফলে কৃষকরা উৎপাদিত ফসল বাজারজাত করতে গিয়ে নানা ভোগান্তির শিকার হন এবং অনেক সময় ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত হন। জরুরি চিকিৎসার প্রয়োজন হলেও উপজেলা সদরে দ্রুত যাতায়াত করা কঠিন হয়ে পড়ে।
প্রস্তাবিত ভেটুয়া ব্রিজ নির্মিত হলে চরাঞ্চলের মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য দ্রুত বাজারজাত, শিক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণ এবং ব্যবসা-বাণিজ্যের সুযোগ বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা। পরিদর্শনকালে সংশ্লিষ্টরা ভেটুয়া ঘাট থেকে ছালাল নৌকা ঘাট পর্যন্ত সম্ভাব্য ব্রিজ নির্মাণের স্থান, নদীর গতিপথ ও আশপাশের এলাকার বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরগিরিশ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী শহিদুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর