শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে ফসলি জমিতে নদী পুনর্খননের গুজব, বিএনপির প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদকঃ / ৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১ মে, ২০২৬


সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ফসলি জমিতে প্রস্তাবিত নদী পুনর্খননের দাবীকে গুজব ও বিভ্রান্তিকর উল্লেখ প্রতিবাদ জানিয়েছে কামারখন্দ উপজেলা বিএনপি। শুক্রবার বিকেলে উপজেলার ডিডি শাহবাজপুর বউ বাজারে উপজেলা বিএনপি এ প্রতিবাদ সভা করেন। সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান, যুগ্ম সম্পাদক শম্ভু নাথ দাস, রায়দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লুৎফর রহমান ও সদস্য সচিব আবদুল মান্নান মধুসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা বিএনপির উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান জানান, গত ২৮ এপ্রিল শাহবাজপুরও রসুলপুরসহ আশপাশের গ্রামের কয়েকশ কৃষক ও সাধারণ মানুষ ফুলজোড় নদীর পাড়ে ফসলি জমি ও পৈত্রিক সম্পত্তিতে নদী পুর্নখননের প্রতিবাদে মানববন্ধন করেন। খনন কার্যক্রম বাস্তবায়িত হলে বিস্তীর্ণ আবাদি জমি নষ্ট হয়ে কৃষকদের জীবিকা হুমকির মুখে পড়বে গ্রামবাসী দাবী করেছেন। নদী খননের কাজ ভিত্তিহীন ও গুজব উেেল্লখ করে বলেন, উপজেলা বিএনপি নদী খনন সরকারের কাছে কোন ধরনের নিয়ে প্রস্তাব দেয়নি। এমনকি প্রশাসন থেকেও প্রস্তাব দেয়া হয়নি। নদী খননের কোন প্রকল্প গ্রহন করা হয়নি। মুলত জামায়াত ও আওয়ামীলীগের কিছু ষড়যন্ত্রকারী লোকজন কৃষকদের ভুল বুঝিয়ে বিভ্রান্তিমুলক মানববন্ধন করে তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

জেলা স্বেচ্ছাসেবকদলের আহাবয়ক আব্দুল্লাহ আল কায়েস জানান, কিছু কিছু গণমাধ্যমে এসেছে বিএনপি জোরপুর্বক ভাবে খাল খনন শুরু করেছে। এসব একদম বিভ্রান্তমূলক খবর। এই বিষয়ে বিএনপির পক্ষ থেকে কিছু করা হয়নি। নদী খনন তো দূরের কথা, যদি মাটি ভরাট করা লাগে আমরা জনগনের স্বার্থে সেটিই করব। এ সময় তিনি বিভ্রান্তমূলক সংবাদ থেকে সকলকে সতর্ক থাকার আহবান জানান। তিনি বলেন, জনগণের ক্ষতি হয়, এমন কোনো কার্যক্রম বিএনপি সমর্থন করে না এবং ভবিষ্যতেও করবে না। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভুয়া তথ্য সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

অন্যদিকে, প্রশাসনের সঙ্গে পক্ষ থেকে জানানো হয়েছে ডিডি শাহবাজপুর এলাকায় ফুলজোড় নদী বা খাল খননের কোনো সরকারি পরিকল্পনা এখনো নেওয়া হয়নি।












আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর