মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ
উল্লাপাড়ায় আধুনিক মৌমাছি পালন কৌশল ও উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআর-এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সৌজন্য সাক্ষাৎ রায়গঞ্জে স্কুলছাত্রীর মৃত্যুতে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি পকেটে চিপস, ভেতরে ১ হাজার ইয়াবা উল্লাপাড়া ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমান ভোলায় অস্ত্র-গোলাবারুদ ও গাঁজাসহ কুখ্যাত সন্ত্রাসী আটক সুন্দরবনে পর্যটকদের ওপর হামলার চেষ্টা, আটক ২ যে ছয় পদক্ষেপে তামিলনাড়ুর রাজনীতিতে চমক দেখালেন ‌থালাপতি বিজয় মার্কিন পতাকাবাহী দুটি জাহাজ হরমুজ অতিক্রম করেছে, দাবি সেন্টকমের ক্যারিকের মধ্যে ফার্গুসনের সেই জাদু আছে : কুনহা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ভোলায় অস্ত্র-গোলাবারুদ ও গাঁজাসহ কুখ্যাত সন্ত্রাসী আটক

নিজস্ব প্রতিবেদক: / ৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬


ভোলার ইলিশা এলাকায় দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও গাঁজাসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (০৫ মে ) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ভোলা সদর থানার কোরালিয়া খায়েরহাট এলাকার বাসিন্দা এবং একাধিক মামলার আসামি মো. জাকির হোসেন ঢাকা থেকে কর্ণফুলি-১৩ লঞ্চযোগে অস্ত্র ও মাদক নিয়ে ভোলায় আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

এ প্রেক্ষিতে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা ইলিশা তুলাতুলি মোহনা সংলগ্ন এলাকায় লঞ্চটিতে বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালে তল্লাশি করে একটি একনলা বন্দুক, চার রাউন্ড তাজা গুলি এবং আনুমানিক ৮০ হাজার টাকা মূল্যের দুই কেজি গাঁজাসহ জাকির হোসেনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক জাকির হোসেন (৪২) দীর্ঘদিন ধরে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

আটক ব্যক্তি ও জব্দকৃত আলামতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড আরও জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর