শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ
কালিয়াকৈরে ব্যবসায়ী ও তাঁর স্ত্রীকে পিটিয়ে জখম, থানায় জিডি দ্বিতীয় দফা বন্যার আশঙ্কায় উদ্ধার অভিযান স্থগিত করল চীন চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ পরিবারের ৪ সদস্য উদ্ধার বুয়াদিকে নিয়ে ধৈর্য ধরতে বললেন সিটি কোচ নেপালে নিখোঁজ অস্ট্রেলীয়দের খুঁজে পাওয়া ‘কঠিন’ দুর্নীতির লাগাম টানতে ইন্দোনেশিয়ায় সংসদের বাইরে হাজারো মানুষের বিক্ষোভ ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ কেজি গাঁজা উদ্ধার দেশের বাজারে আজকের স্বর্ণের দাম জয়পুরহাটে সারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ ব্যবসায়ীকে জরিমানা দিনুশার জোড়া সেঞ্চুরির বীরত্বে ম্যাচ বাঁচাল শ্রীলঙ্কা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সাবেক মুখ্যসচিব ড. কামাল সিদ্দিকীর ইন্তেকাল

অনলাইন ডেস্ক: / ১৫৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
-কামাল উদ্দিন সিদ্দিকীর ফাইল ছবি।

প্রখ্যাত অর্থনীতিবিদ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ, সাবেক মুখ্যসচিব বীর মুক্তিযোদ্ধা ড. কামাল সিদ্দিকী আর নেই।

সোমবার ভোরে গুলশানে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর।

আজ বাদ আসর গুলশান আজাদ মসজিদে তার জানাজা হবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

বহু পুস্তকের রচয়িতা কামাল উদ্দিন সিদ্দিকী ১৯৪৫ সালে জন্ম নেন। মোনাশ বিশ্ববিদ্যালয়ের এই ফ্যাকাল্টি মেম্বার ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

একাত্তর সালে তিনি নড়াইলের সাব-ডিভিশনাল অফিসার (এসডিও) হিসেবে কর্মরত ছিলেন। পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে চাকরি ছেড়ে দিয়ে তিনি ভারতে যান। ১২ এপ্রিল কলকাতায় পৌঁছান। ঘোজাডাঙ্গা-সাতক্ষীরা সীমান্তে একটি ক্যাম্পে থেকে সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

জুন মাসে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্নেল ওসমানী ঘোজাডাঙ্গা মুক্তিযুদ্ধ ঘাঁটি পরিদর্শন করতে গিয়ে কামাল সিদ্দিকীকে কলকাতায় নিয়ে যান। সেখানে তিনি প্রবাসী বাংলাদেশ সরকারের উপসচিব হিসাবে নিযুক্ত হন।

বিজয়ের পরদিন ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর তিনি দেশে ফিরে আসেন এবং খুলনার জেলা প্রশাসক (ডিসি) এবং জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

২০০৬ সাল পর্যন্ত তিনি তৎকালীন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুখ্য সচিবের দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর