সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
ভোলার অবৈধ ট্রলিং বোট জব্দ, ৩ জেলে আটক এডিবির বাজেট সহায়তায় বাড়ল দেশের রিজার্ভ ইরানের সঙ্গে নতুন চুক্তি নিয়ে ধোঁয়াশায় ওবামা জেলখানায় ২১৫ পিস ইয়াবা, ২ ডেপুটি জেলারের মাদক কারবার ফাঁসে তোলপাড় যে প্রক্রিয়ায় গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজীর দিনাজপুরে সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত ব্রাহ্মণবাড়িয়ায় সেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনে নীতিপত্র প্রকাশ রাজশাহী নগরীতে বাড়ি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উদ্ধারে কাজ করছে পিবিআই: কবিরাজের কাছে চিকিৎসা নিতে গিয়ে নিখোঁজ তরুণী

নিজস্ব প্রতিবেদক.ঢাকা: / ১১৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

রাজধানীর ঢাকার ডেমরা থানা এলাকার সারুলিয়া গ্রামের বাসিন্দা মোসা. রুবিনা (২৫) কবিরাজের কাছে চিকিৎসা নিতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। ঘটনার প্রায় এক বছর পার হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় মামলার তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে পিবিআই সদরদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

নিখোঁজ তরুণীর পরিবার সূত্রে জানা যায়, গত বছরের ৭ মার্চ সন্ধ্যা ৬টার দিকে রুবিনাকে তার মা চিকিৎসার জন্য বাড্ডা থানা এলাকায় অবস্থিত মোহাম্মদ রেজাউল কবিরাজের দাওয়াখানায় নিয়ে যান। সন্ধ্যা ৭টার দিকে রুবিনাকে সেখানে রেখে ওষুধ কিনতে বাইরে যান তার মা। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন রুবিনা সেখানে নেই। পরে দাওয়াখানা ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।

এ ঘটনায় পরদিন ৮ মার্চ ২০২৫ বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং–৬৭৪) করা হয়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও রুবিনার কোনো খোঁজ না পাওয়ায় তার মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-৭, ঢাকায় আবেদন করেন। পরবর্তীতে ২০২৫ সালের ১২ নভেম্বর বাড্ডা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(১) ধারা এবং মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৬(১)/১১ ধারায় মামলা দায়ের করা হয়।

আদালতের নির্দেশে মামলার তদন্তভার গ্রহণ করে পিবিআই এসআইএন্ডও (উত্তর)। বর্তমানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. নাজমুল হক নিখোঁজ রুবিনাকে সনাক্ত ও উদ্ধারের লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তদন্তের স্বার্থে বিভিন্ন তথ্য যাচাই-বাছাইসহ প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পিবিআই।

নিখোঁজ রুবিনার সম্পর্কে কোনো তথ্য থাকলে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. নাজমুল হকের সঙ্গে (মোবাইল: ০১৭৩৭-৭১১৯৫৯) যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর