বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
রোজায় বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলাই মূল চ্যালেঞ্জ : বিদ্যুৎমন্ত্রী এডুকেশন সেক্টরে শুধু হাই জাম্প না, পোল ভল্ট জাম্প দিতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি গাড়িতে নয়, নিজস্ব গাড়িতেই চলাফেরা করবেন প্রধানমন্ত্রী দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু নওগাঁয় হিরো গ্লামার এক্স’ এর শুভ উদ্বোধন সেনাট্রাক-বাস মুখোমুখি সঙ্ঘর্ষ: ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার আটকে পড়া যাত্রী ডিএমপি অপরাধ বিভাগের শ্রেষ্ঠ মতিঝিল বিভাগ, থানা হাজারীবাগ টেকসই কৃষিতে নতুন দিগন্ত, খানসামায় মাঠে মাঠে ভার্মি কম্পোস্ট চর্চা উদ্ধারে কাজ করছে পিবিআই: কবিরাজের কাছে চিকিৎসা নিতে গিয়ে নিখোঁজ তরুণী রাজশাহীতে পৃথক অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা ও চোলাই মদ উদ্ধার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহীতে পৃথক অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা ও চোলাই মদ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি : / ৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক মাদকবিরোধী অভিযানে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ ।  এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা, ৫০০ মিলিলিটার দেশি চোলাই মদ, একটি ডিজিটাল ওজন মাপার মেশিন ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার নগরীর কর্ণহার ও এয়ারপোর্ট থানা এলাকায় পৃথকভাবে এ অভিযান চালিয়ে তাদের প্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো, কর্ণহার থানার মোল্লাডাইং গ্রামের মৃত তাহের উদ্দীনের ছেলে মো. শাহজাহান আলী (৪৫), একই গ্রামের মৃত শুকুর মণ্ডলের ছেলে মো. গাফ্‌ফার মণ্ডল (৭৫), চন্দ্রিমা থানার আসাম কলোনী (বর্তমানে কর্ণহার থানার মোল্লাডাইং) এলাকার মো. সুলতান আলীর ছেলে মো. শাকিল সরদার (৪০), কর্ণহার থানার শিশাপাড়া গ্রামের জান মোহাম্মদের ছেলে মো. আলম আলী (৩৮) এবং রাজশাহীর তানোর থানার কুন্দাইন (বর্তমানে এয়ারপোর্ট থানার বারইপাড়া) গ্রামের মৃত আনসার আলীর ছেলে মো. আনারুল হক (৪৩)। বর্তমানে তারা সবাই রাজশাহী মহানগরীতে বসবাস করছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত শাহজাহান আলী ও গাফ্‌ফার মণ্ডলের বিরুদ্ধে কর্ণহার থানায় পূর্বে দুটি করে মামলা বিচারাধীন রয়েছে।

অভিযানকালে তাদের কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি ডিজিটাল মেশিন ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর