শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ
টানা বৃষ্টির মধ্যেও শুরু আনসার ব্যাটালিয়নের ২৮তম ব্যাচের সিপাহি নিয়োগের বাছাই যুক্তরাষ্ট্রের বিশেষ ফ্লাইটে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল ট্রাম্প প্রশাসন মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ২ কেরাণীগঞ্জে প্রেমের দ্বন্দ্বে কিশোরীকে গলা কেটে হত্যা, গ্রেফতার ১ পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ড্রেজারসহ ৫ বালু উত্তোলনকারী আটক নাটোরে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিদ্যুত, খনিজ ও জ্বালানী মন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে সন্ত্রাসী ইন্নার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল চৌহালীতে ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ নতুন ছবির জন্য ২৫ কেজির বেশি ওজন বাড়াচ্ছেন ভিকি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রায়গঞ্জে তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

পারভেজ সরকার, নিজস্ব প্রতিবেদক: / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পৃথক তিনটি মামলার পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারের পর তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে রায়গঞ্জ থানা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, উপজেলার জানকিগাঁতী এলাকার মৃত ফজলার রহমানের ছেলে মো. ছামিদুল ইসলাম (জিআর নং-৫৯/২৩, বাগেরহাট), সিমলা এলাকার সবুজ আলীর স্ত্রী মোছা. মুক্তা খাতুন (সিআর নং-১৬০/২৪) এবং একই এলাকার মজনু শেখের স্ত্রী মোছা. সাকেরা খাতুন (৪০) (সিআর নং-২০১/২৬) কে গ্রেফতার করা হয়েছে। তাঁরা সংশ্লিষ্ট মামলাগুলোর পরোয়ানাভুক্ত আসামি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। পরে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে পুলিশ স্কর্টের মাধ্যমে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, গ্রেফতারকৃতরা ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তিনি আরও বলেন, পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর