শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
আমানতে অভিনব কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা,ভারতীয় যাত্রী আটক চলনবিল পয়েন্টে ভাড়া তালিকা নেই, পর্যটকদের কাছে ইচ্ছেমতো নৌকা ভাড়া আদায় মিরপুর-ফার্মগেট মেট্রো স্টেশনের সন্দেহজনক বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির কাওরান বাজার মেট্রোরেল স্টেশনে মাদকসহ আটক ১ মিরপুর ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু, ঘটনাস্থলে সিটিটিসি সিরাজগঞ্জে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করলেন মানবিক ফাউন্ডেশন প্রায় ২১ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদককারবারি মিয়ানমারে পাচারের সময় ১৫ লাখ টাকার ডিএপি সার জব্দ, আটক ২৩ রাজশাহীতে ৫ আগস্টে প্রকাশ্যে গুলি ছোড়া সুটার সাফির বিরুদ্ধে অজ্ঞাত কারণে হয়নি হত্যা মামলা! কামারখন্দে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্ভোদন করলেনঃকায়েস
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রায়গঞ্জে এএসআইকে পিটিয়ে আহত করার অভিযোগ, জিজ্ঞাসাবাদের জন্য আটক ১

মোঃ পারভেজ সরকার / ১৪০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) এর ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আনোয়ার হোসেনের নাম উঠে এসেছে।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ষোল মাইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত এএসআই মামুনুর রশীদকে স্থানীয়রা উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য ক্ষুদ্রদৌলতপুর গ্রামের মৃত আবুল শেখের ছেলে মনি নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক মনি জানান, শনিবার বিকেলে ষোল মাইল বাজারে চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মো. আনোয়ার হোসেন শেখ (আনু) এর সঙ্গে একটি বিবাদমান বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আনোয়ার হোসেনের নেতৃত্বে স্থানীয় বাসিন্দা আফস আলীর ছেলে রুহুলসহ কয়েকজন মিলে কাঠের বাটাম দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে এএসআই মামুনুর রশীদ আহত হন। আটক মনি হামলার ঘটনায় নিজের সম্পৃক্ততার বিষয়টি এ প্রতিবেদকের কাছে স্বীকার করেছেন।

এ ঘটনার পর চান্দাইকোনা ইউনিয়নের ষোল মাইল এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ঘটনার বিষয়ে চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবু সামা সরকার বলেন, “এ ঘটনার বিষয়ে আমার তেমন জানা নেই। তবে আনোয়ার হোসেন ইউনিয়ন বিএনপির সাবেক কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন।”

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, এএসআই মামুনুর রশীদ আহত হওয়ার বিষয়টি সত্য। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ বের হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের হয়নি তবল প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর