শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বেবিচক সদর দপ্তরে আকস্মিক অগ্নিনির্বাপন মহড়া, প্রস্তুতি যাচাই করলেন চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১২১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬



অগ্নিকাণ্ডসহ যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি জোরদারের অংশ হিসেবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সদর দপ্তরে আকস্মিক ফায়ার অ্যালার্ম ড্রিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এ মহড়ার আয়োজন করা হয়।

হঠাৎ ফায়ার অ্যালার্ম বাজানোর সঙ্গে সঙ্গে ভবনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত নির্ধারিত অ্যাসেম্বলি পয়েন্টে অবস্থান নেন। এতে জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সাড়া দেওয়ার সক্ষমতা প্রদর্শিত হয়, যা মহড়ার সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মহড়ায় অংশগ্রহণকারীদের আগুনের বিভিন্ন প্রকারভেদ এবং প্রতিটির জন্য উপযুক্ত অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের নিয়ম-কানুন সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে করণীয় ও বর্জনীয় বিষয়েও তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করা হয়।

মহড়া শেষে চেয়ারম্যান সন্তোষ প্রকাশ করে বলেন, যেকোনো দুর্যোগে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত প্রশিক্ষণ ও মহড়ার বিকল্প নেই। এ ধরনের আকস্মিক ড্রিলের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের প্রস্তুতি ও দক্ষতা কার্যকরভাবে যাচাই করা সম্ভব হচ্ছে। ভবিষ্যতেও এমন মহড়া অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ড্রিল চলাকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর নির্দেশনা অনুসরণ করে দ্রুত ভবন ত্যাগ, আহতদের নিরাপদে সরিয়ে নেওয়া এবং অগ্নিনির্বাপণ সরঞ্জামের ব্যবহারিক অনুশীলন করা হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের বাস্তবমুখী মহড়া শুধু তাৎক্ষণিক প্রস্তুতি যাচাই নয়, বরং সার্বিক নিরাপত্তা সংস্কৃতি গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর ফলে বেবিচক সদর দপ্তরের নিরাপত্তা ব্যবস্থাপনা আরও কার্যকর ও আন্তর্জাতিক মানসম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর