মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সর্বশেষ
ইতালি নেওয়ার কথা বলে মিশরে আটকে নির্যাতন-দেহব্যাবসা করাতো চক্রটি রোডক্র্যাশে তরুণদের হতাহত বেশি, সড়ক নিরাপত্তা আইন চায় তারা গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১৩ জেলেকে জীবিত উদ্ধার জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় হামিদুলের যাবজ্জীবন নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ যাত্রীকে ১২ মিনিটে প্রথম লাগেজ দিতে হবে, সর্বশেষ ৪০ মিনিটে জাতিসংঘের আপত্তি উপেক্ষা করে রোহিঙ্গাদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া উলিপুরে কেন্দ্রীয় নির্দেশ উপেক্ষা করে বিএনপির ইউপি ফরম বিক্রি, কারণ দর্শানোর নোটিশ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

দায়িত্ব নিলেন নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৭৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬



নৌ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে নৌ পুলিশের সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে তিনি যোগদান ও দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে তিনি পুলিশ টেলিকম, ঢাকায় ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) পদে কর্মরত ছিলেন।

এর আগে রেজাউল করিম পুলিশ টেলিকম, ঢাকায় ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) পদে কর্মরত ছিলেন।

রেজাউল করিম ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে ডিআইজি (ডেভেলপমেন্ট) এবং হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সে ডিআইজি (অ্যাডমিন)সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

কর্মজীবনে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের জন্য তিনি সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রশংসিত।

দায়িত্ব গ্রহণের দিন নৌ পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছালে তাকে স্বাগত জানান ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) মো. মিজানুর রহমান। এ সময় নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর