শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ
ঐনোয়াখালীর নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের সাবেক শীর্ষ নেতা ও চেয়ারম্যান গ্রেফতার কাজিপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রানার প্রস্তুতি সভা অনুষ্ঠিত সলঙ্গায় নিখোঁজের পর পুকুরে মিলল শিশু হাজেরার মরদেহ সবুজবাগে যুবলীগ নেতা গ্রেফতার রোডক্র্যাশরোধে কার্যকর আইন ও সেইফ সিস্টেম এপ্রোচ বাস্তবায়নের আহ্বান শেরপুরে দাঁড়িয়ে থাকা ব্যাংক কর্মকর্তার প্রাণ কেড়ে নিল পিকআপ প্রবাস থেকে ব্যর্থ হয়ে ফিরে ৫০ হাঁসে শুরু, এখন মাসে আয় ৭০ হাজার সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের তিন নেতা গ্রেফতার নজরুল বর্ষ প্রতিযোগীতায় রাজশাহী বিভাগে প্রথম স্থান অর্জনকারী এনায়েতপুরের মাদ্রাসা ছাত্রীকে সংবর্ধনা ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত, কবে কোথায় পরীক্ষা?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ঐনোয়াখালীর নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের সাবেক শীর্ষ নেতা ও চেয়ারম্যান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৬০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

রাজধানীর তুরাগ এলাকা থেকে নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মো.মাসুদুর রহমান শিপনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে তুরাগ থানাধীন দিয়াবাড়ী বৌবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপির তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মো. মাসুদুর রহমান শিপন নোয়াখালী জেলার চাটখিল থানার নাহারখিল গ্রামের আবদুল মতিন ও সূর্যা বেগমের সন্তান। বর্তমানে তিনি রাজধানীর শাহআলী থানাধীন মিরপুর-১ এর শিয়ালবাড়ী মোড় এলাকার একটি বাসায় বসবাস করছিলেন।

তিনি বলেন, তার বিরুদ্ধে রাজনৈতিক মামলাসহ বিভিন্ন অপরাধে মোট ৩টি মামলা রয়েছে। এর মধ্যে ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি চাটখিল থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত একটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি। এছাড়া, ওই একই বছরে উত্তরা পশ্চিম ও ডেমরা থানায় তার বিরুদ্ধে করা দুটি মামলা রয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর