বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সর্বশেষ
জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে পিটিয়ে জখম,থানায় মামলা শ্রীলঙ্কায় শুরু হয়েছে সার্ক প্রধান ভেটেরিনারি কর্মকর্তাদের সভা সিরাজগঞ্জে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চট্টগ্রামে অবৈধ অস্ত্রসহ ৪ জন গ্রেফতার, তিনজন অস্ত্র ব্যবসার সঙ্গে সম্পৃক্ত

নিজস্ব প্রতিবেদক: / ৯০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬



চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ৪ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বুধ ও বৃহস্পতিবার (২৯ ও ৩০ এপ্রিল) চট্টগ্রামের বায়েজিদ ও হাটহাজারী থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সাতকানিয়া উপজেলার দক্ষিণ কাঞ্চনা বকশির খীল মোজাফফর সওদাগরের বাড়ির নুরুল হোসেনের ছেলে নুর উদ্দীন সোহেল (৩০), পটিয়া থানার ধলঘাট ইউনিয়নের ধলঘাট গ্রামের পালিত বাড়ির মৃত সন্তোষ পালিতের ছেলে তাপস পালিত প্রকাশ শিমুল (৫১), ভূজপুর থানার হারুয়ালছড়ি, উত্তরপাড়া, ননী বাবুর বাড়ির মৃত ননী গোপাল দে এর ছেলে দীপক কান্তি দে (৫৮) ও মো. হাসান (২৮)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে সিএমপি দামপাড়া পুলিশ লাইন্সের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিএমপির উপপুলিশ কমিশনার (উত্তর) মো. আমিরুল ইসলাম।

তিনি জানান, বায়েজিদ বোস্তামী থানাধীন লিংক রোডস্থ ১নম্বর ছিন্নমূল হারুনের সিএনজি অটোরিকশা গ্যারেজের সামনে এক ব্যক্তি অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করার সময় নুর উদ্দীন সোহেলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকালে একটি বিদেশি পিস্তল, একটি খালি ম্যাগাজিন, দুটি চায়না রাইফেলের গুলি এবং ১৮টি পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূর উদ্দিন সোহেলের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরের কোতোয়ালী থানার চেরাগী পাহাড় এলাকা থেকে তাপস পালিতকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকেও একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

পরে তাপসের দেওয়া তথ্য অনুযায়ী নগরের ওয়াজেদিয়া এলাকায় অভিযান চালিয়ে দীপক কান্তি দে’কে গ্রেফতার করা হয়।
তার কাছ থেকে ১০টি পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ কেনাবেচার সঙ্গে জড়িত।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিদের মধ্যে নুর উদ্দীন সোহেল, তাপস পালিত প্রকাশ শিমুল ও দীপক কান্তি দে দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত। তারা চট্টগ্রাম নগরীসহ আশপাশের জেলাগুলোতে অস্ত্র সরবরাহ করে আসছিল।

পুলিশ আরও জানায়, অপর অভিযানে বায়েজিদ থানাধীন ড্রিমল্যান্ড আবাসিক এলাকা থেকে প্রথমে হাসানকে চাপাতিসহ গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে হাটহাজারী খন্দকিয়া রাজখান পাড়ার একটি বাসা থেকে ২টি দেশীয় শটগান, ১টি দেশীয় একনলা বন্দুক, ২০টি তাজা কার্তুজ, শটগানের ব্যারেল ও ৩টি রিকয়েলিং স্প্রিং উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসান স্বীকার করে- তিনি এসব অস্ত্র ব্যবহার করে নগরীর বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

গ্রেফতারকৃতর আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর