শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
পরকীয়ার জেরে শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেফতার ৩ সলঙ্গায় জাফর আলী মেমোরিয়াল স্কুলে নজরুল বর্ষ উদযাপন সলঙ্গায় চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের মতবিনিময় ও আলোচনা সভা উল্লাপাড়ায় নিখোঁজের ৪ ঘন্টা পর পুকুরে মিললো শিশুর মরদেহ শেরপুরে গুড লাইফ ফিটনেস সেন্টার এর ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত ঐনোয়াখালীর নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের সাবেক শীর্ষ নেতা ও চেয়ারম্যান গ্রেফতার কাজিপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রানার প্রস্তুতি সভা অনুষ্ঠিত সলঙ্গায় নিখোঁজের পর পুকুরে মিলল শিশু হাজেরার মরদেহ সবুজবাগে যুবলীগ নেতা গ্রেফতার রোডক্র্যাশরোধে কার্যকর আইন ও সেইফ সিস্টেম এপ্রোচ বাস্তবায়নের আহ্বান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উল্লাপাড়ায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: / ১১৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬



সিরাজগঞ্জে উল্লাপাড়ায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও মোঃ রায়হানুল ইসলাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় নবাগত ইউএনও রায়হানুল ইসলাম বলেন, দেশ গঠনে সাংবাদিকদের ভুমিকা খুবই গুরুত্বপূর্ণ। দেশের যে কোন উন্নয়ন কাজকে ত্বরান্বিত করতে প্রশাসনের পাশাপাশি সাংবাদিকদেরও এগিয়ে আসতে হবে। সাংবাদিক হলো জাতির বিবেক, সমাজের দর্পন হিসেবে কাজ করে থাকেন। তিনি প্রশাসনের সকল কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এ সময় মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী এম শহিদুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান ভুইয়া, উল্লাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিসুর রহমান লিটন, সম্পাদক মোঃ মঈনুল হোসাইন, দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি কল্যাণ ভৌমিক, আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুস সাত্তার, প্রতিদিনের সংবাদের উপজেলা প্রতিনিধি মোঃ শাহারুল হক সাচ্ছু, দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি রাজু আহমেদ সাহান, দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি মোঃ মমতাজ হাসান রিটু, চ্যানেল এস এর উপজেলা প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন, ৭১ টেলিভিশনের উপজেলা প্রতিনিধি মোঃ রায়হান আলী, দৈনিক সরেজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল হাকিম মানিক সহ উল্লাপাড়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর