বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎ কাজিপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষক প্রশিক্ষণ শুরু  কামারখন্দে ছাত্রসমাজের ঐক্য ও সৌহার্দ্য বাড়াতে আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত সিরাজগঞ্জে অর্থনৈতিক শুমারির ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

টেকসই কৃষিতে নতুন দিগন্ত, খানসামায় মাঠে মাঠে ভার্মি কম্পোস্ট চর্চা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: / ১২১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

মাটির স্বাস্থ্য ও নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে দিনাজপুরের খানসামায় ভার্মিকম্পোস্ট প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ভাবকী ইউনিয়নের মুন্সিপাড়া গ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজনে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

প্রদর্শনী প্লটটি তৈরি করেন তরুণ কৃষক জুনাইদ ইসলাম (২৩)। কেঁচো সার ব্যবহার করে তিনি ফসলের উন্নত বৃদ্ধি ও মাটির গুণমান বাড়ানোর দৃশ্যমান ফলাফল দেখে, স্থানীয় কৃষকদের মধ্যে নতুন আগ্রহ সৃষ্টি হয়েছে। জুনাইদ জানান, তার কাছে বর্তমানে ৭০–৮০ কেজি কেঁচো রয়েছে, যা থেকে প্রতি মাসে প্রায় ৪ হাজার কেজি ভার্মিকম্পোস্ট উৎপাদন হয়। প্রতি কেজি ১২ টাকায় বিক্রি করে তিনি মাসে ১৫–২০ হাজার টাকা আয় করছেন।

মাঠ দিবসে ‘মাটির স্বাস্থ্য সংরক্ষণ প্রযুক্তি’ বিষয়ে সেশন পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইয়াসমিন আক্তার। তিনি বলেন, জৈব সার ব্যবহারে মাটির গঠন উন্নত হয়, পানি ধারণ ক্ষমতা বাড়ে এবং দীর্ঘমেয়াদে উৎপাদন স্থিতিশীল থাকে।

প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুরের উপপরিচালক কৃষিবিদ মো. আফজাল হোসেন বলেন, জৈব সারের ব্যবহার বাড়ালে কৃষি হবে টেকসই ও পরিবেশবান্ধব।

এসময় আরো উপস্থিত ছিলেন দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ আবুরেজা মো. আসাদুজ্জামানসহ কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর