সোমবার, ১১ মে ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
কর্ণফুলী নদীতে চোরাই ডিজেল পাচার, আটক ৯ শেরপুরে চেতনানাশক খাইয়ে ইজিবাইক চুরি নারীসহ সংঘবদ্ধ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৪ ইজিবাইক উদ্ধার শেরপুরে মহাসড়ক পারাপারের সময় ট্রাকে পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৬৫ রোডক্র্যাশ রোধে আইনের কঠোর প্রয়োগ আবশ্যক: এমপি নওশাদ জমির ফের সাংবাদিককে এলাকা ছাড়ার হুমকি দিলেন বিএনপি নেতা খিলক্ষেতে ৮০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার,ক্যাভার্ডভ্যান জব্দ পূর্ণ আমানত ও মুনাফা ফেরতের দাবিতে রাজশাহীতে ভুক্তভোগীদের মানববন্ধন যাত্রীবেশে বাসে ফেনসিডিল পরিবহনকালে রাজশাহীতে দুই মাদক কারবারি গ্রেফতার চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শেরপুরে মহাসড়ক পারাপারের সময় ট্রাকে পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: / ৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬



বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাহাঙ্গীর আলম (৪৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

রোববার (১০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে মহাসড়কের হাওয়াখানা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম উপজেলার সুঘাট ইউনিয়নের চককল্যাণী গ্রামের বিজয়সাগর এলাকার মৃত মাজেম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম মোটরসাইকেলযোগে শেরপুর শহর থেকে প্রয়োজনীয় কাজ শেষে নিজ বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে হাওয়াখানা এলাকায় মহাসড়কের বিভাজকের ফাঁকা অংশ দিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন তিনি। এসময় ঢাকা অভিমুখী একটি দ্রুতগামী মাজদা ট্রাক (বগুড়া-ড-১১-২১৪২) তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কায় জাহাঙ্গীর আলম মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কের ওপর পড়লে ঘাতক ট্রাকটির পেছনের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ধাওয়া করে ট্রাকটি আটক করতে সক্ষম হয়।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইছ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর