সোমবার, ১১ মে ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
কামারখন্দে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান বিশ্বকাপে নামার আগে ১০ শর্ত, আসলে কী চাইছে ইরান সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজার’ কে কুপিয়ে হত্যা তিন তারকা পেসার ছাড়াই বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া আমি বলিনি ইরান যুদ্ধ শেষ হয়ে গেছে: ট্রাম্প অচেনা শত্রুর মুখোমুখি জর্জকুট্টি, নতুন রহস্য নিয়ে আসছে ‘দৃশ্যম ৩’ সৌদিতে পৌঁছেছেন ৫১ হাজার ১৯৪ জন বাংলাদেশি হজযাত্রী মিরপুর টেস্ট: ব্যাটারদের দিকে তাকিয়ে মিরাজ মার্কিন প্রস্তাবের কড়া জবাব : হরমুজের পূর্ণ নিয়ন্ত্রণ ও ক্ষতিপূরণ চায় ইরান ইউনূসের আমলে মতপ্রকাশে অপ্রয়োজনীয় বিধি-নিষেধ ছিল
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজার’ কে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: / ৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬



সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজার সোবহান প্রামানিক (৭০) কে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। এসময় সাথে থাকা তার স্ত্রী শেফালী খাতুন কেও কুপিয়ে আহত করা হয়। আহত শেফালী খাতুন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রোববার রাতে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোবহান প্রামানিককে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় স্থানীয়রা একই গ্রামের হায়দুল ইসলাম (৫০) নামে একজনকে ঘাতক সন্দেহে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক হায়দুল ইসলাম ওই গ্রামের ইসমাইলের ছেলে।

স্বজনদের অভিযোগ, খাস পুকুরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মোল্লা বংশ ও প্রামাণিক বংশের মধ্যে বিরোধ চলছিল। প্রায় দুই বছর আগে একই বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে ওই এলাকায় পিতা ও সন্তান নিহত হওয়ার ঘটনাও ঘটে। সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন তারা।

খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একজনকে আটক করেছে এলাকাবাসী সে জড়িত কিনা যাচাই-বাছাই করা হচ্ছে। হত্যার কারণ ও জড়িতদের সনাক্তে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর