সোমবার, ১১ মে ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
নিজেদের দুর্বলতা খুঁজে উন্নতির আহ্বান আইজিপির কাজিপুরে  বোরো ধান- চাল  সংগ্রহ অভিযান উদ্বোধন  কাজিপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  প্রতিমন্ত্রীর নির্দেশে ঋতুপর্ণার বাড়ি নির্মাণে জট খুলতে সরাসরি উদ্যোগ, রাঙামাটিতে প্রতিনিধি দল ৬ মাসের মধ্যে সড়কে পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় মামলায় যাবে ডিএমপি: কমিশনার ভাংচুর ও হামলা-মামলায় জর্জরিত পরিবার, হুমকি আতংকে থাকছেন অন্য জায়গায় মোটরসাইকেলে ছুটে ছিনতাই, রাজধানীজুড়ে আতঙ্ক দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: বিদেশী রাইফেল, গুলি ও ৭০ হাজার ইয়াবা জব্দ মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বাংলাদেশ সীমান্ত নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দুর
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

প্রতিমন্ত্রীর নির্দেশে ঋতুপর্ণার বাড়ি নির্মাণে জট খুলতে সরাসরি উদ্যোগ, রাঙামাটিতে প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬



দুই বারের সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা-এর জন্য সরকারি উদ্যোগে নির্মাণাধীন বাড়ির কাজ দীর্ঘসূত্রতায় আটকে থাকায় বিষয়টি দ্রুত সমাধানের লক্ষ্যে সরাসরি হস্তক্ষেপ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো.আমিনুল হক।


বর্তমানে সরকারি সফরে তুরস্কে অবস্থান করলেও বিষয়টির গুরুত্ব বিবেচনা করে তিনি সেখান থেকেই একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল রাঙামাটিতে পাঠান।

প্রতিনিধি দলে ছিলেন প্রতিমন্ত্রীর প্রেস সচিব এস এম আশরাফ এবং জাতীয় ক্রীড়া পরিষদের একজন কর্মকর্তা। তারা সরেজমিনে ঋতুপর্ণা চাকমার পরিবারকে পরিদর্শন করেন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করেন।

প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফি জানান, বাড়ি নির্মাণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন থাকলেও জমি বন্দোবস্ত সংক্রান্ত জটিলতার কারণে প্রকল্পটি এখনো বাস্তবায়ন শুরু করা সম্ভব হয়নি।

এর আগে ২০২৫ সালের মার্চ মাসে ঋতুপর্ণা চাকমাকে ১২ শতক খাসজমি বরাদ্দ দেওয়া হলেও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় এখনো জমির দখল হস্তান্তর হয়নি বলে জানা গেছে।
পরিদর্শন শেষে প্রতিনিধি দল জানায়, প্রাপ্ত তথ্য ও বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন দ্রুত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে। ওই প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে, যাতে দ্রুত সময়ের মধ্যে ঋতুপর্ণা চাকমার জন্য নির্ধারিত সরকারি বাড়ির নির্মাণ কাজ শুরু করা যায়।

প্রতিমন্ত্রীর এই উদ্যোগে ঋতুপর্ণা চাকমার পরিবারে নতুন করে আশার সঞ্চার হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর