বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে পিটিয়ে জখম,থানায় মামলা শ্রীলঙ্কায় শুরু হয়েছে সার্ক প্রধান ভেটেরিনারি কর্মকর্তাদের সভা সিরাজগঞ্জে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে চোরাইকৃত ১৪০ টন কয়লা ও ৪ বোটসহ দুই চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিবেদক: / ১৫১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫



নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ চোরাইকৃত কয়লা, চারটি কার্গো বোট ও দুই জন চোরাকারবারি আটক করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (১ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও রামগতি যৌথভাবে হাতিয়া থানাধীন টাংকির খাল সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহজনক চারটি ইঞ্জিনচালিত কাঠের কার্গো বোটে তল্লাশি চালিয়ে বৈধ কাগজপত্র না পাওয়ায় প্রায় ৩৫ লক্ষ টাকা মূল্যের ১৪০ টন কয়লা ও দুইজন চোরাকারবারিকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, কয়লাগুলো চট্টগ্রামের বহিঃনোঙ্গর এলাকার একটি বাণিজ্যিক জাহাজ থেকে অসদুপায় অবলম্বন করে ক্রয় করা হয়েছিল।

জব্দকৃত কয়লা, চোরাই কাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে কোস্ট গার্ড সূত্রে জানা গেছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এলাকায় চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে সবসময় সতর্ক রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর