শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সর্বশেষ
লক্ষ্যভিত্তিক চাকরির প্রস্তুতিতে নতুন দৃষ্টান্ত গড়ছে CFO365 Academy পুলিশ অ্যাসোসিয়েশনের কমিটি নিয়ে পাল্টাপাল্টি অবস্থান বহিঃনোঙরে চুরি-লুটের তথ্য ভিত্তিহীন, দাবি কোস্ট গার্ডের জরুরি ফোন পেয়ে লঞ্চে চিকিৎসাসেবা, হাসপাতালে নিল কোস্ট গার্ড বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত করবে সরকার: বেবিচক বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমীর ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ড্রেনে মিললো বস্তাবন্দি দেড় হাজার পিস বুলেট আন্দোলনকারীদের দ্রুত ঘরে ফিরতে বললো সিজেপি ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চাই’
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

‘নো এন্ট্রি টু’ থেকে সরলেন বরুণ, শাহিদ কাপুরকে নিয়ে নতুন আলোচনা

অনলাইন ডেস্ক: / ১০১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘নো এন্ট্রি টু’ ঘিরে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। দীর্ঘ আলোচনা শেষে জানা গেছে, এই প্রজেক্টে আর থাকছেন না অভিনেতা বরুণ ধাওয়ান।

বর্তমানে নিজের আসন্ন ছবি ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন বরুণ। এর মধ্যেই তার সরে দাঁড়ানোর খবর সামনে আসে।

প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বরুণ ধাওয়ানের এই সিনেমায় যুক্ত থাকার খবরটি এখন আর সত্য নয়। তিনি পুরোপুরি অন্য কাজে মনোযোগ দিচ্ছেন।

বরুণের সরে যাওয়ার পর সিনেমাটির কাজ আপাতত স্থগিত থাকতে পারে বলে গুঞ্জন রয়েছে। তবে একই সঙ্গে নতুন করে আলোচনায় এসেছে অভিনেতা শাহিদ কাপুরের নাম।

বি টাউনের অন্দরের খবর অনুযায়ী, নির্মাতাদের সঙ্গে ইতোমধ্যে প্রাথমিক আলোচনা করেছেন শাহিদ। তিনি সিনেমার মূল ধারণা শুনেছেন এবং শিগগিরই পূর্ণাঙ্গ চিত্রনাট্য শুনতে পারেন। যদিও তার অভিনয় নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এর আগে গত বছর এই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছিলেন অভিনেতা ও গায়ক দিলজিৎ দোসাঞ্জ। সে সময় শিডিউল জটিলতার কারণ দেখিয়েছিলেন প্রযোজক বনি কাপুর।

তবে একাধিক তারকা সরে গেলেও সূত্র বলছে, অর্জুন কাপুর এখনো এই প্রজেক্টের সঙ্গে যুক্ত রয়েছেন।

২০০৫ সালে মুক্তি পাওয়া আনিস বাজমি পরিচালিত ‘নো এন্ট্রি’ বক্স অফিসে সুপারহিট ছিল। সেই সিনেমায় অভিনয় করেছিলেন সালমান খান, অনিল কাপুর, ফরদিন খানসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর