শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সর্বশেষ
এখন সময় রাষ্ট্রকে পুনঃগঠন করা : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড নিয়ে বসে থাকলে হবে না, আয়বর্ধক কাজ করতে হবে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী রাজশাহী নগরীর পদ্মা পাড়ে অবৈধ ইমারত নির্মাণ, দ্রুত উচ্ছেদের দাবি টেক্সটাইল খাতের টেকসই রূপান্তরে পণ্য বৈচিত্র্য ও উদ্ভাবনে জোর দিতে হবে -বস্ত্র ও পাটমন্ত্রী জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে – তথ্যমন্ত্রী সিরাজগঞ্জে ৮০০ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ১ জয়পুরহাটে রেকর্ড পরিমাণ কোরবানিযোগ্য পশু প্রস্তুত,খামারে দিন বদল ছালেমার শিশুদের পড়ালেখার পাশাপাশি খেলাধূলার কোনো বিকল্প নেই- এমপি জাহাঙ্গীর বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বকে আরো সুদৃঢ় করবে ‘নেপাল উৎসব’ – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে পরিবারকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে- এমপি মঞ্জু
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

তারেক রহমানের নেতৃত্বে সকল জাতিগোষ্ঠিকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে- বিদ্যুৎমন্ত্রী টুকু

নিজস্ব প্রতিবেদক: / ২১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬


তারেক রহমানের নেতৃত্বে দেশের সকল জাতি গোষ্ঠীকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, স্বাধীণ বাংলাদেশের মানচিত্রে বসবাস করি সবাই বাঙ্গালি না। বাঙ্গালি সবচেয়ে বড় জনগোষ্ঠি এরপরর সাওতাল, ভুমিক উড়াও, মুরাও, হাজং, চাকমা, মারমাসহ বহু ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অনেক জাতি রয়েছে। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে তখনকার নেতা বলেছিলো সব বাঙ্গালি হয়ে যাও। যার ফলশ্রুতিতিতে পার্বত্য চট্টগ্র্রামের মধ্যে অশান্তি সৃষ্টি হয়েছিল। সেই অশান্তি এখনও বিরাজমান।

শনিবার সিরাজগঞ্জ পৌর এলাকার মুক্তির সোপানে বাংলাদেশ ক্ষুদ্র নগোষ্ঠি ফেডারেশন আয়োজিত বৈচিত্রের ঐক্য ও সংস্কৃতির মিলনমেলা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, বাংলাদেশের মানচিত্রে যারা বসবাস করে সবাই বাংলাদেশি। এটা একটি বাগানের মত, বাংলাদেশ জাতীয়তাবাদ একটি বাগানের মত।

ক্ষ্র নৃ-গোষ্ঠির উন্নয়নে বর্তমান সরকারের নানা পরিকল্পনা তুলে ধরে ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সকল জাতিগোষ্ঠীকে নিতে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। তার সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তার ছেলে তারেক রহমান কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে সত্যিকারের নতুন বাংলাদেশ এবং বাংলাদেশী জাতীয়তাবদ প্রতিষ্ঠা হবে।

তিনি ক্ষুদ্রগোষ্ঠীদের উদ্দেশ্যে বলেন, পুরনো সংস্কৃতি ধরে রেখে আপনাদের সন্তানদের লেখাপড়া দিকে মনোযোগ দিতে হবে। আপনারাদের অনেক সন্তান এখন সরকারের বড় বড় কর্মকর্তা। তাই আপনারও আপনাদের ছেলেদের শিক্ষিত জাতি হিসেবে গড়ার চেষ্টা করবেন।

বাংলাদেশ ক্ষুদ্র নৃগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সভাপতি সিপন চন্দ্র সিং সরদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সংগঠনটির সাধারন সম্পাদক পুলাশ কুমার সরকার, নিবিড় সরকার প্রমুখ। অনুষ্ঠানে পাহাড়ী ও সমতল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রায় ৪০টি জেলার নারী-পুরুষ অংশগ্রহন করেন।

অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা গেজেট বহিভর্’ত সকল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে জাতিসত্ত্বাকে গেজেট অন্তভর্’ক্ত, চাকুরিতে ৫% কোঠা, সংসদে কোটা অনুযায়ী সংরক্ষিত আসন, প্রতিবছর বৈচিত্রের ঐক্য ও সংস্কৃতির মিলন মেলা আয়োজন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কল্যান ট্রাস্প গঠনসহ ১২ দফা দাবী তুলে ধরা হয়। অনুষ্ঠানে দেশের ৬৪ ক্ষুদ্র নৃ-গোষ্টীর প্রায় ৪ হাজার নারী পুরুষ অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর