মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সর্বশেষ
বিজ্ঞান মেলায় বিভাগীয় পর্যায়ে কাজিপুরের আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজের সাফল্য সিংড়ায় দিনদুপুরে ব্যবসায়ীর বাড়ির জানালা ভেঙে টাকা ও স্বর্ণ লুট বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিংড়ায় চিকিৎসকের ওপর হামলাকারীদের বিচার দাবিতে মানববন্ধন সিংড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার বর্ণাঢ্য আয়োজন সিরাজগঞ্জে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সিরাজগঞ্জে সলঙ্গায় ৫০০ গ্রাম হেরোইনসহ নারী মাদক সরবরাহকারী র‍্যাবের হাতে গ্রেফতার ঈদুল আযহা উপলক্ষে ১ নং ধামাইনগর ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভিজিএফ’র চাল বিতরণ শিক্ষা-দক্ষতায় নতুন দিগন্তের খোঁজে বগুড়ায় ‘আঞ্চলিক আলাপন’ গোপনে নিয়োগ, অবসরের দিনে প্রকাশ; অর্ধকোটি টাকা লেনদেনের অভিযোগ বিদায়ী অধ্যক্ষের বিরুদ্ধে
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিংড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার বর্ণাঢ্য আয়োজন

মোঃ রবিন খান, নিজস্ব প্রতিবেদক: / ৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

নাটোরের সিংড়া উপজেলায় ভূমি সেবা সহজীকরণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সেবাকে আরও জনবান্ধব করার লক্ষ্যে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০ টায় সিংড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভূমি অফিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম এর সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

এসময় উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা সাব- রেজিস্ট্রার আসিফ নেওয়াজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) মিঠুন কুন্ডু, উপজেলা ভুমি অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আতিকুল রহমান, নাজির কাম ক্যাশিয়ার মিতা রানী, সাইরাত সহকারী আবুল বাশার’সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যম কর্মীরা।

মেলা প্রাঙ্গণে ভূমি সেবা কার্যক্রমকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। পাশাপাশি বিভিন্ন সেবামূলক স্টল পরিদর্শন করা হয়, যেখানে ভূমি সংক্রান্ত নানা তথ্য ও সেবা প্রদান করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর