রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা

কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২৬


সামাজিক অপরাধ প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে
সিরাজগঞ্জের কাজিপুরে বাংলাদেশ পুলিশ এবং ইউএনএফপিএ এর যৌথ উদ্যোগে PREVAIL প্রকল্পের আওতায় “কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা” অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২৬ জুলাই ২০২৬ কাজিপুর থানা চত্বরে থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার মূল বিষয় “পুলিশ নারী হেল্প ডেস্ক সেবা সম্পর্কে অবহিতকরণ এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা (GBV) প্রতিরোধ”।

সভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর থানা অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান। পুলিশ পরিদর্শক এবি সিদ্দিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন

ওসি তদন্ত মনোজ কুমার নন্দী, সেকেন্ড অফিসার পুলিশ পরিদর্শক আলী আকবর, পুলিশ নারী ডেক্সের তসলিমা খাতুন,

কাজিপুর রানী দিনমনি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রশিদ, মাওলানা সোহেল রানা,মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জান্নাতুল ফেরদৌস,শিক্ষার্থী তাসনিয়া খাতুন ও আমিনা খাতুন।





বক্তারা বলেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ এবং ভুক্তভোগীদের দ্রুত আইনি সহায়তা দিতে পুলিশ নারী হেল্প ডেস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যে কোনো নারী নির্যাতন, যৌতুক, ইভটিজিং বা পারিবারিক সহিংসতার শিকার হলে বিনা সংকোচে নারী হেল্প ডেস্কে যোগাযোগ করার আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, জেন্ডার ভিত্তিক সহিংসতা রোধে সমাজের সব শ্রেণীর মানুষকে সচেতন হতে হবে। পুলিশ, জনপ্রতিনিধি, শিক্ষক ও ধর্মীয় নেতাদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই একটি নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।

আলোচনা সভায় ছাত্র-ছাত্রী, প্রতিবন্ধী, অভিভাবক, স্বেচ্ছাসেবক, ইমাম, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর