বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
গুলশানে স্পা সেন্টারে অসামাজিক কর্মকাণ্ড, ৫৩ জন নারী-পুরুষ গ্রেফতার বেবিচক সদরদফতর ও শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত প্রযুক্তিনির্ভর আধুনিকায়নে গুরুত্ব, নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের দিকনির্দেশনা মহাপরিচালকের কুড়িগ্রামে বাসের ধাক্কায় মাদ্রাসার ছাত্র নিহত নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা কাজিপুর থানা পুলিশের প্রচেষ্টায় সিরাজগঞ্জ থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধা জয়পুরহাটে আলুর বাজারে ‘ধস’বস্তায় ৩০০ লস রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ কোস্টগার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান শেরপুরে নিয়মিত সাব-রেজিস্ট্রার নেই, দলিলে জট ও ভোগান্তি, কার্যালয়ের সামনে সেবাগ্রহীতাদের মানববন্ধন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

যমুনার নদীর পানি বাড়ছে, তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চল

নিজস্ব প্রতিবেদকঃ / ৯৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১ জুন, ২০২৬

যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে ৩২ সে.মি বৃদ্ধি পেয়ে বিপদসীমার (বিপদসীমা-১২.৯০ মিটার) ২৯৩ সে.মি. নীচ দিয়ে প্রবাহিত প্রবাহিত। কাজিপুর পয়েন্টে ৩৬ সে.মি. বৃদ্ধি পেয়ে বিপদসীমার (বিপদসীমা-১৪.৮০ মি.) ৩৪৯ সে.মিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ায় চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। অন্যদিকে যমুনার অরক্ষিত অঞ্চলসমুহে ভাঙ্গন আতঙ্কে রয়েছে নদী তীরের বাসিন্দা।
কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের প্রশাসক আব্দুর রাজ্জাক জানান, গত কয়েকদিনে যমুনার নদীর পানি ভালই বৃদ্ধি পেয়েছে। এতে চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হলেও এখনো ফসলের ক্ষয় ক্ষতি হয়নি। তবে পানি আর দুএকদিন বাড়তে থাকলে ইরিধান, পাট, তীল, মরিচ, বেগুনসহ সবজির ক্ষতি হবে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোকলেসুর রহমান জানান, উজানে প্রবল বৃষ্টির কারনে যমুনার নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে হয়তো আর দুএকদিন বাড়বে তারপর আবার কমার সম্ভাবনা রয়েছে। নিম্নাঞ্চল কিছুটা প্লাবিত হলেও ভাঙ্গন আতঙ্কের কিছু নেই।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর