বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সর্বশেষ
জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে পিটিয়ে জখম,থানায় মামলা শ্রীলঙ্কায় শুরু হয়েছে সার্ক প্রধান ভেটেরিনারি কর্মকর্তাদের সভা সিরাজগঞ্জে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২৬জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৫৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫



রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জন গ্রেফতার।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো,খালিদ হাসান মিলু (২৪) মো. আরমান ( ৩৬), মো. রুবেল মিয়া (৪০) মো. আতিক (২৮), মো: জিয়া (২৭), শাহাবুদ্দিন ( ১৯), ইয়াসমিন আক্তার (২৬), মো. জাহিদ (২৬), মো:রাহাত (২০), নবীউল হাসান হৃদয় ( ২৪), অন্নয় হাসান জামিল ( ২২), রমজান (১৯), আরাফ আহমেদ শাফি (২৪), মো. রাসেল (২৫), আব্দুল মুক্তাদির (৩৫), মো: সাদ্দাম হোসেন (২৬), মো. শাকিল (২২), মো:ইসহাক (৩৫), হীরা ওরফে বীমা ওরফে গেইল হীরা (২৫), মো: আকাশ উরফে সেতু (২৬), মো: বিল্লা ওরফে বিল্লা কসাই (৩০), মো. মোতালেব হোসেন ( ২৩), রাব্বি (২২), সাজু ( ২২), আরিফ (২৪) ও ইমন (২৫)। এদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত।

গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে ২৮৯ পিস ইয়াবা ট্যাবলেট, ১৬গ্রাম হেরোইন, চা-পাতি দুইটি ও চাকু তিনটি উদ্ধার করা হয়।

ডিসি মো.ইবনে মিজান বলেন,সোমবার (৩ নভেম্বর ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ২৬ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর