বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
কালিয়াকৈরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নেছারাবাদে পৃথক অভিযানে দুই নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার খিলগাঁওয়ে ৫৭৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালত: ৪ দালালের কারাদণ্ড, ২ জনকে অর্থদণ্ড স্বামীর মরদেহ উদ্ধার, স্ত্রী আটক আগ্নেয়াস্ত্র-গুলিসহ আটক যুবককে গণপিটুনি কান জয়ের পর এবার লোকার্নো চলচ্চিত্র উৎসবে সম্মাননা পাচ্ছেন ভার্জিনি এফিরা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুক্রবার আইজিপির সঙ্গে জাতিসংঘের বাংলাদেশবিষয়ক নিরাপত্তা উপদেষ্টার বৈঠক আম ব্যবসায়ীদের সুবিধার্থে শনিবার ব্যাংক খোলা যেসব এলাকায়
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জের সলঙ্গায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: / ৫৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৩ জুন, ২০২৬

সিরাজগঞ্জের সলঙ্গার ধুবিল ইউনিয়নের ইছিদহে আদালতের জারি করা ১৪৪ ধারা অমান্য করে একটি বিরোধপূর্ণ জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ ফরহাদ আলীর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এঘটনায় চম্পা খাতুন সলঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমির একটি অংশে টিন ও বাঁশ দিয়ে ছাপড়া ঘর নির্মাণ করেছে ।

অভিযোগ সূত্রে জানা যায়,সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের নৈপাড়া গ্রামের বাসিন্দা মোছা. চাম্পা খাতুন তার পৈতৃক সূত্রে ইছিদাহ মৌজায় ৩৪. ৫০ শতক জমির মালিক। কিন্তু তার ভাই ফরহাদ আলীসহ কয়েকজন ব্যক্তি বিভিন্ন সময়ে জমি দখলের চেষ্টা করে।

ভুক্তভোগী চাম্পা খাতুন বলেন, আমার জমিসহ আমার ভাই অবৈধ ভাবে খারিজ করে নেন। জমি নিয়ে বিরোধের জেরে পূর্বে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছিল, যা বর্তমানে বিচারাধীন রয়েছে। আদালত এই জমির উপরে ১৪৪ ধারা জারি করেন। আমার ভাই ফরহাদ আলী নিজেই ১৪৪ ধারা আবেদন করলে ঐ স্থানে আদালত ১৪৪ ধারা জারি করে, দুই পক্ষই সেই স্থানে যেতে পারবে না বলে নোটিশ পাঠায়,কিন্তু এরই মধ্যে গত ১ জুন ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৩ টার দিকে অভিযুক্তরা তার পৈতৃক জমিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে টিন ও বাঁশ দিয়ে একটি ঘর নির্মাণ শুরু করেন। প্রতিবাদ করলে অভিযুক্তরা আমাকে অশালীন ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন।

তিনি আরো বলেন, এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও কোনো ফল পাওয়া যায়নি বলে অভিযোগ করেন চাম্পা খাতুন ।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত ফরহাদ আলী দাবি করেছে, জমির ওপর তাদের বৈধ অধিকার রয়েছে। এই জমি তাদের পাশে যে জমি রয়েছে সেই জমি আমার বোনের।

ফরহাদ আলী প্রকাশ্যে বলেন, আমার জমিতে আমি ঘর উঠাবো কেউ আসলে জীবিত যেতে দেবে না। এখানে লাশ পুতে রাখা হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে এবং বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

এলাকাবাসীর কয়েকজন জানান, আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও জমিতে নির্মাণকাজ শুরু হওয়ায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধান দাবি করেছেন।

এ বিষয়ে সলঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) মাসুদ রানা বলেন, জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আদালতের নির্দেশনা অমান্য করার কোনো প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর