বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
গুলশানে স্পা সেন্টারে অসামাজিক কর্মকাণ্ড, ৫৩ জন নারী-পুরুষ গ্রেফতার বেবিচক সদরদফতর ও শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত প্রযুক্তিনির্ভর আধুনিকায়নে গুরুত্ব, নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের দিকনির্দেশনা মহাপরিচালকের কুড়িগ্রামে বাসের ধাক্কায় মাদ্রাসার ছাত্র নিহত নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা কাজিপুর থানা পুলিশের প্রচেষ্টায় সিরাজগঞ্জ থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধা জয়পুরহাটে আলুর বাজারে ‘ধস’বস্তায় ৩০০ লস রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ কোস্টগার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান শেরপুরে নিয়মিত সাব-রেজিস্ট্রার নেই, দলিলে জট ও ভোগান্তি, কার্যালয়ের সামনে সেবাগ্রহীতাদের মানববন্ধন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত, মেয়ে আহত

নিজস্ব প্রতিবেদকঃ / ৬৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬

সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মেঘুল্লা এলাকায় বাসচাপায় অটোভ্যানযাত্রী স্বামী-স্ত্রী ও অটোভ্যানচালক নিহত হয়েছে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছে। শুক্রবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো-বেলকুচি উপজেলার আজুগড়া হিজলতলা গ্রামের মৃত বছের সরকারের ছেলে মোতালেব সরকার (৪০), তার স্ত্রী ফজিলা বেগম (৩৫) ও একই উপজেলার জামতৈল আজুগড়া গ্রামের মৃত সোনাউল্লাহর ছেলে নুরু (৩৫)। আহত তামান্না খাতুন মোতালেব সরকারের মেয়ে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফর ইমাম জানান, এনায়েতপুরে থেকে বেলকুচিগামী একটি অটোভ্যান মেঘুল্লা এলাকায় পৌছলে অটোভ্যানটির এক্সেল ভেঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে চলে আসে। একই সময় বিপরীত দিক থেকে ঢাকা এক্সপ্রেস নামক যাত্রীবাহী একটি বাস যাত্রীবাহী অটোভ্যানটি চাপা দিয়ে রাস্তার সাইডে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই অটোভ্যানযাত্রী মোতালেব সরকার, তার স্ত্রী ফজিলা বেগম ও অটোভ্যানচালক নুরু মারা যায় এবং আহত হয় তামান্না খাতুন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় হতাহতদের উদ্ধার করা হয়। আহত তামান্না খাতুনকে বেলকুচি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি থানা হেফাজতে রাখা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর