সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সরকার গ্রামীণ মানুষের কথা চিন্তা করে গ্রাম আদালতের কার্যক্রম শুরু করেছেন। তাই তিনি বলেন, অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে আজই আসুন গ্রাম আদালতে। এতে ফৌজদারি, দেওয়ানী ঝগড়া-বিবাদ থেকে শুরু করে সব ধরনের সমস্যার সমাধান করা হয়।
এ সময় উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা মৎস্য কর্মকর্তা আলহাজ্ব মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখলেন ইউনিয়ন পরিষদ সচিব মোঃ আব্দুস সালাম, সদর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোঃ রইস উদ্দিন হিরা, উপজেলা বিএনপির সাবেক সদস্য মিজানুর রহমান বাবু, প্যানেল চেয়ারম্যান মোঃ সাহারুল হক সাচ্ছু, ইউপি সদস্য মোঃ সাইদুর রহমান সহ অন্যান্যরা।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মোছাঃ লুচি আক্তার ও মোছাঃ সালমা বেগম। এ সময় অনুষ্ঠানে ভুক্তভোগী নারী পুরুষ সহ সকল স্তরের জনগন উপস্থিত ছিলেন।