সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সর্বশেষ
চিকিৎসাসেবায় আধুনিকায়নে আনসার-ভিডিপিতে নতুন দিগন্ত, উন্নত সেবা পাচ্ছেন সদস্যরা হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় দিনমজুরকে খুন, মূল অভিযুক্ত গ্রেপ্তার ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি মৌসুম শুরুর আগেই ঋণের বোঝায় জর্জরিত রোনালদোর ক্লাব জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় যুবক নিহত ১৮ মাসেই চালু হবে চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা: বেজা চেয়ারম্যান কারও সঙ্গেই যোগাযোগ করছেন না মোজতবা খামেনি! নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে রাজমিস্ত্রির আত্মহত্যা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: / ৮৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬



বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে সেলিম (৩২) নামের এক রাজমিস্ত্রি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৯টার উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর গ্রাম থেকে মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। নিহত সেলিম ওই গ্রামের মোঃ জয়নাল আবেদিনের ছেলে পেশায় একজন রাজমিস্ত্রি ছিল। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে অভিমান করে সেলিমের স্ত্রী বাড়ি থেকে অন্য একজনের বাড়িতে চলে যান। এরপর পরিবারের সবার অগোচরে রাতের যেকোনো সময় সেলিম তার শয়নকক্ষের বাঁশের তীরের সহিত গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেন।

বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজন সেলিমকে ডাকতে গিয়ে ঘরের ভেতর ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন। এ সময় তাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে ওড়না কেটে সেলিমকে নিচে নামান।

খবর পেয়ে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

শেরপুর থানা অফিসার ইনচার্জ এস এম মইনুদ্দীন বলেন, লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ জানাযাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর