শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সর্বশেষ
প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর ও উচ্চাভিলাষী : জামায়াত হলিউড সিনেমার পোস্টার হুবহু নকলের অভিযোগ, ট্রোলের মুখে আলিয়ার ‌‘আলফা’ কালো টাকা সাদা করার সুযোগ বৈষম্য বাড়ায় : সিপিডি বিশ্বকাপ টিকেটের মূল্য নিয়ে বিতর্কে নতুন হাওয়া বাগমারায় সাপের কামড়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাস্তবতাবিবর্জিত : নাহিদ ইসলাম রাজশাহীতে দস্যুতায় ব্যবহৃত মোটরসাইকেল-সহ গ্রেফতার-২ সুন্দরবনে অপহরণের ৩ দিন পর বনবিভাগের বেতার চালকসহ তিনজনের মুক্তি প্রস্তাবিত বাজেট জাতির বাস্তব চাহিদার প্রতিফলন নয়: মামুনুল হক ব্রাজিল ম্যাচের আগে মরক্কোর দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন দুই তারকা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বাগমারায় সাপের কামড়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি : / ৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১২ জুন, ২০২৬
-তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তৈয়বা

রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের পলাশী গ্রামের বাসিন্দা এনজিও কর্মকর্তা মতিউর রহমানের মেয়ে ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তৈয়বা সাপের কামড়ে মারা গেছে।

শুক্রবার (১২ জুন) সকাল ৯টায় নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, চাকরির কারণে মতিউর রহমান পরিবারসহ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বসবাস করতেন। সেখানে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করত তৈয়বা। বৃহস্পতিবার বিকেলে প্রতিদিনের মতো সে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট পড়ানোর কক্ষে অন্য শিক্ষার্থীরাও উপস্থিত ছিল।

এ সময় হঠাৎ একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। তবে ঘটনাস্থলে উপস্থিত কেউ সাপটিকে দেখতে পায়নি বলে জানা গেছে। সাপের কামড়ের পরপরই অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে একপর্যায়ে সে মারা যায়। কর্তব্যরত চিকিৎসকরা ধারণা করেন, বিষধর সাপের কামড়েই তার মৃত্যু হয়েছে।

নিহত শিশুর বাবা মতিউর রহমান বলেন, চিকিৎসকরা জানিয়েছেন, বিষধর কোনো সাপ আমার মেয়েকে কামড়েছিল। আমরা তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত তাকে হারাতে হলো।
শিশু তৈয়বার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে স্থানীয়দের মাঝেও গভীর শোকের সৃষ্টি হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর