সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
অসহায় নারীদের স্বাবলম্বী করতে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত কাজিপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরিদর্শন করেন অডিট অধিদপ্তরের উপপরিচালক পরিবারকে রেস্টুরেন্টে রেখে নিখোঁজ, ৬ দিন পর উদ্ধার, মুক্তিপণের ২৫ লাখ টাকাসহ গ্রেফতার ৪ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৮২ জিয়ানগরে আলোচিত গৃহবধূ হত্যা মামলার  আসামী কামাল পঞ্চায়েত র‌্যাবের হাতে গ্রেপ্তার মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৩৪ জন গ্রেফতার কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে অনার্স শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত ঈদের মাংস বিতরনকালে ফুড ফর অল এর কাছে ক্যান্সার আক্রান্ত অসহায় পিতার আর্তনাদ সিরাজগঞ্জের সলঙ্গায় দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে অনার্স শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬

সিরাজগঞ্জের কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে নতুন শিক্ষাবর্ষের (স্নাতক সন্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ও বরণ করে নিতে কলেজে এক বর্ণাঢ্য নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৫ জুন কলেজ মিলনায়তনে কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এ উপলক্ষে নবাগত শিক্ষার্থীদের ফুল ও কলেজের ক্যালেন্ডার দিয়ে স্বাগত জানিয়ে বরণ করে নেয় কলেজ কর্তৃপক্ষ।নবীন বরণ অনুষ্ঠানে প্রথম বর্ষের শিক্ষার্থীদের সাহিত্য- সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষানুরাগী প্রফেসর মোঃ রেজাউল করিম।


অধ্যক্ষ নবীনদের উদ্দেশ্য বলেন,”আমরা তােমাদের অন্তরের অন্তঃস্থল থেকে উষ্ণ আবেগে, ভালােবাসার আশ্বাসে একান্ত নিবিড় করে গ্রহণ করলাম।তােমাদের আগমন শুভ হােক। এই শিক্ষায়তনের উন্মুক্ত অঙ্গনে তােমরা জীবন বিকাশে সক্ষম হও, সফল হও  এটাই আমাদের একান্ত কামনা।


এ প্রতিষ্ঠানে তোমাদের শিক্ষাজীবন সফল-সার্থক ও গৌরবময় হোক। এখানকার শিক্ষা নিয়ে তোমরা দেশ-জাতি ও বিশ্বমানবতার কল্যাণে নিয়োজিত হও। যৌবনের আলোয় আলোকিত হোক তোমাদের ভুবন আমরা এই প্রত্যাশা করছি।” শুভেচ্ছা বক্তব্যে তিনি আরও বলেন, “উচ্চশিক্ষার এই নতুন যাত্রায় শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”
কলেজের অধ্যক্ষ তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।”


বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র কলেজ পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান – শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার। এতে সভাপতিত্ব করেন ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড.আব্দুর রহমান। ইতিহাস বিভাগের প্রভাষক ফিরোজ হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আতাউর রহমান,
ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুবুল আলম,বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জিন্নাতুন্নেছা,প্রাণী বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোছাঃ মরিয়ম আক্তার ও হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক খন্দকার শিহাব। এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আব্দুল হাসিব, শাহানাজ পারভীন ও অনুষ্ঠান পরিচালনা কমিটির সদস্য প্রভাষক শিবু চন্দ্র অধিকারী,রঞ্জিত কুমার রায়,তানজিলা আক্তার পুথি সহ অন্যান্য প্রভাষক গন। অনুষ্ঠানে পরিচিতি পর্ব এবং সাহিত্য -সাংস্কৃতিক পরিবেশনা, শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। নবীন শিক্ষার্থীরা কলেজের শিক্ষার পরিবেশ ও আন্তরিক অভ্যর্থনায় সন্তোষ প্রকাশ করেন।আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানের মাধ্যমে কলেজ পরিবারে নতুন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।
সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ গ্রহনকারীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর