মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ভারতে প্রবেশ না করে দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান রামিসা হত্যা মামলা: হাইকোর্টে শুনানির পেপারবুক প্রস্তুত কাবা শরীফে মোড়ানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ কাওরান বাজার মেট্রোরেল স্টেশনে হারিয়ে যাওয়া শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্যরা ১৬ ম্যাচের ৮টিই ড্র! ২০২৬ বিশ্বকাপে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস আমদানি নীতি আদেশ পরিমার্জনে মন্ত্রিসভা কমিটি গঠন নেইমারের মাঠে ফেরা নিয়ে বাড়ল অনিশ্চয়তা, পরিবারে আসছে নতুন অতিথি দেশে ফিরলেন ৫৭ হাজার ৪২২ হাজি, ৫২ জনের মৃত্যু ৬৮ বছর পর বিশ্বকাপে এক দিনে চারটি ড্র, গড়ল বিরল ইতিহাস
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

৬৮ বছর পর বিশ্বকাপে এক দিনে চারটি ড্র, গড়ল বিরল ইতিহাস

অনলাইন ডেস্ক: / ৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ফিফা বিশ্বকাপের ইতিহাসে বিরল এক ঘটনার সাক্ষী হলো ফুটবল বিশ্ব। ২০২৬ বিশ্বকাপের পঞ্চম দিনে অনুষ্ঠিত চারটি ম্যাচই শেষ হয়েছে ড্রয়ে। একদিনে চারটি ম্যাচ সমতায় শেষ হওয়ার ঘটনা বিশ্বকাপ ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার ঘটল।

এর আগে এমন ঘটনা দেখা গিয়েছিল আজ থেকে ৬৮ বছর আগে, ১৯৫৮ সালের বিশ্বকাপে।

বিশ্বকাপের পঞ্চম দিনের ম্যাচগুলোতে স্পেন ও কেপ ভার্দে গোলশূন্য ড্র করে। অন্যদিকে বেলজিয়াম ও মিসরের মধ্যকার ম্যাচ ১-১ গোলে সমতায় শেষ হয়। একই ব্যবধানে ড্র করে সৌদি আরব ও উরুগুয়ে। দিনের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচে ইরান ও নিউজিল্যান্ড ২-২ গোলে সমতায় থেকে মাঠ ছাড়ে।

বিডি-প্রতিদিন/টিএ

চারটি ম্যাচেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপভোগ করেছেন দর্শকরা। তবে কোনো দলই জয় তুলে নিতে না পারায় দিনটি বিশ্বকাপের ইতিহাসে বিশেষভাবে জায়গা করে নিয়েছে।

পরিসংখ্যান বলছে, ১৯৩০ সালে বিশ্বকাপ শুরুর পর থেকে এক দিনে চারটি ম্যাচ ড্র হওয়ার ঘটনা মাত্র দুইবার ঘটেছে।

এর আগে, ১৯৫৮ সালে সুইডেনে অনুষ্ঠিত বিশ্বকাপের গ্রুপ পর্বে একই দিনে চারটি ম্যাচ ড্র হয়েছিল। সেদিন স্বাগতিক সুইডেন ও ওয়েলস গোলশূন্য সমতায় শেষ করে ম্যাচ। যুগোস্লাভিয়া ও প্যারাগুয়ে ৩-৩ গোলে ড্র করে। ইংল্যান্ড ও অস্ট্রিয়া ২-২ গোলে সমতায় শেষ করে তাদের ম্যাচ। একই ফলাফল হয়েছিল নর্দান আয়ারল্যান্ড ও জার্মানির মধ্যকার লড়াইয়েও।

দীর্ঘ ৬৮ বছর পর আবারও সেই বিরল রেকর্ডের পুনরাবৃত্তি হলো। ১৯৫৮ বিশ্বকাপে যে দিনে এই কীর্তি গড়া হয়েছিল, কাকতালীয়ভাবে সে দিনটাও ছিল ১৫ জুন ১৯৫৮।  ফুটবলের সবচেয়ে বড় আসরে সাধারণত জয়-পরাজয়ের নাটকীয়তা বেশি দেখা গেলেও এবার একদিনে চারটি ম্যাচের সমতা বিশ্বকাপ ইতিহাসে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

একই দিনে চারটি ম্যাচ ড্রয়ে অনেকেই মনে করছেন বিশ্ব ফুটবলে শক্তির ভারসাম্য আগের তুলনায় অনেক বেড়েছে। তুলনামূলক ছোট দলগুলোও এখন বড় দলগুলোর সঙ্গে সমানতালে লড়াই করছে। আর সেই কারণেই বিশ্বকাপের মঞ্চে এমন অপ্রত্যাশিত ফলাফল দেখা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর