বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সর্বশেষ
জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে পিটিয়ে জখম,থানায় মামলা শ্রীলঙ্কায় শুরু হয়েছে সার্ক প্রধান ভেটেরিনারি কর্মকর্তাদের সভা সিরাজগঞ্জে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মুন্সীগঞ্জে অভিযান: নৌ পুলিশের হাতে ১ হাজার কেজি জাটকা ইলিশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৪৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫



নৌ পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের মুন্সীগঞ্জ জেলার গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ি কর্তৃপক্ষ স্থানীয় মেঘনা নদীতে রাত্রিকালীন অভিযান পরিচালনা করে প্রায় এক টন জাটকা ইলিশ উদ্ধার করেছে।

বুধবার (৫ নভেম্বর ) নৌ পুলিশের মিডিয়া কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্বে) পুুলিশ সুপার মারুফা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,পটুয়াখালী থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ “আসা-যাওয়া-৫” থামিয়ে তল্লাশি চালানো হয়। অভিযানের সময় মালিকবিহীন অবস্থায় ছোট-বড় ১৯টি ককশিটে রাখা আনুমানিক ১ হাজার কেজি জাটকা ইলিশ পাওয়া যায়। উদ্ধারকৃত মাছের আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ টাকা।

গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক শরজিৎ কুমার ঘোষ নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। পরে স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার ও মৎস্য কর্মকর্তাদের অবহিত করে উদ্ধারকৃত ইলিশ স্থানীয় এতিমখানা, মাদ্রাসা এবং গরিব ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

উল্লেখ্য, ১ নভেম্বর ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত দেশে জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রম চলবে। এই সময়ে ছোট আকারের জাটকা ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর