শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সর্বশেষ
মিরপুর থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ২৭ ‘শিক্ষার সঙ্গে কর্মসংস্থান নিশ্চিত করাই সরকারের লক্ষ্য’: আমিনুল হক ডিএমপির বিশেষ অভিযান, রাজধানীতে গ্রেফতার ৬৩ যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৬ রায়গঞ্জে ৩ হাজার কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদ্রাসার সুপারকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন কাজিপুরে ৩৩০ জন কৃষকের মাঝে গাছের চারা, গোবর সার ও বাঁশের খুঁটি বিতরণ সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো সুষ্ঠু পরিকল্পনা জনজীবন সহজ করে দিতে পারে : মেহেদী হাসান জুয়েল রাজধানীতে শান্তিপূর্ণভাবে পবিত্র আশুরার তাজিয়া মিছিল সম্পন্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদ্রাসার সুপারকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: / ৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬


নিয়োগ বাণিজ্য, আর্থিক অনিয়ম, শিক্ষকদের কাছ থেকে অর্থ আদায়, প্রতিষ্ঠান পরিচালনায় নানা অনিয়ম এবং বিগত সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোরদহ গাড়াবাড়ী দাখিল মাদ্রাসার সুপার নুরুল আলম আনছারী স্থায়ীভাবে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় এলাকাবাসী।

শনিবার সকালে উল্লাপাড়া উপজেলার একটি রেস্টুরেন্টে মোরদহ, গাড়াবাড়ী, কাটার মহল ও চকবাঙ্গালা এলাকার বাসিন্দাদের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন এ্যাডভোকেট আবু তালেব অভিযোগ করে বলেন, মাদ্রাসার সুপার নুরুল আলম আনছারী বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, আর্থিক অনিয়ম, শিক্ষকদের কাছ থেকে অর্থ আদায়, প্রতিষ্ঠান পরিচালনায় নানা অনিয়ম এবং বিগত সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে।

এছাড়া অভিযোগে বলা হয়, এসব অনিয়মের প্রতিবাদ করায় কয়েকজন শিক্ষক ও কর্মচারী হয়রানির শিকার হন। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের এবং গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়।

লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, বিগত কয়েক বছরে মাদ্রাসার নুরুল আলম আনছারী সুপার থাকা অবস্থায় বিভিন্ন খাতের আয় ব্যয়ের স্বচ্ছ হিসাব সংশ্লিষ্টদের সামনে উপস্থাপন করা হয়নি। পাশাপাশি প্রতিষ্ঠানের নামে গোপন বৈঠক, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা এবং স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগও তোলা হয় সুপারের বিরুদ্ধে ।


সংবাদ সম্মেলনে বক্তারা উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং সুপারকে স্থায়ীভাবে অপসারণ করতে হবে। একই সঙ্গে মাদ্রাসায় স্বচ্ছতা, জবাবদিহি ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে মোরদহ, গাড়াবাড়ী, কাটার মহল ও চকবাঙ্গালা এলাকার বাসিন্দাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর