শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সর্বশেষ
উত্তরায় পুলিশের বিশেষ স্বাস্থ্য ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা পেলেন পরিবহন শ্রমিকরা সিরাজগঞ্জের রায়গঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে রাস্তায় তাঁতকল মালিক-শ্রমিকরা সিরাজগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত সিরাজগঞ্জের রায়গঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মিরপুর থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ২৭ ‘শিক্ষার সঙ্গে কর্মসংস্থান নিশ্চিত করাই সরকারের লক্ষ্য’: আমিনুল হক ডিএমপির বিশেষ অভিযান, রাজধানীতে গ্রেফতার ৬৩ যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৬ রায়গঞ্জে ৩ হাজার কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদ্রাসার সুপারকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উত্তরায় পুলিশের বিশেষ স্বাস্থ্য ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা পেলেন পরিবহন শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬


রাজধানীর উত্তরায় পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পুলিশের উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পে চালক ও হেলপাররা বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

শনিবার (২৭ জুন) উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় এ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ উত্তর। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক বিভাগ উত্তরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রুবেল হক।

স্বাস্থ্য ক্যাম্পে পরিবহন শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। এতে স্থানীয় বিভিন্ন রুটের বাস, ট্রাক ও অন্যান্য পরিবহনের চালক ও হেলপাররা অংশ নেন।

এ সময় এডিসি রুবেল হক বলেন, নিরাপদ সড়ক ব্যবস্থাপনায় চালকদের শারীরিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পর্যাপ্ত বিশ্রাম এবং ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এতে একদিকে শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি কমবে, অন্যদিকে সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর