শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ গ্রেফতার রাজধানীতে তাজিয়া মিছিলে ডুলির রশি ধরাকে কেন্দ্র করে বিরোধ,যুবককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৪ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ‘দুলাভাই বাহিনী’ প্রধানসহ ২ ডাকাত আটক, নিহত ১ অবশেষে চালু হচ্ছে পিরোজপুরের ২৫০ শয্যার আধুনিক হাসপাতাল উত্তরায় পুলিশের বিশেষ স্বাস্থ্য ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা পেলেন পরিবহন শ্রমিকরা কমেলা হক ডিগ্রি কলেজে আবেগঘন বিদায় সংবর্ধনা পেলেন অধ্যাপক আনিকা ফারজানা রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে ৯ মাদক কারবারি গ্রেফতার শারীরিক প্রতিবন্ধী শিশু রাইয়ানের পাশে আতাউর রহমান ফাউন্ডেশন দিনাজপুরের বীরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ রায়পুরে মা-তিন মেয়েকে হত্যার ঘটনায় নিহত অন্তরের মরদেহ নিতে অস্বীকৃতি স্বজনদের
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ‘দুলাভাই বাহিনী’ প্রধানসহ ২ ডাকাত আটক, নিহত ১

নিজস্ব প্রতিবেদক: / ৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬


সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘দুলাভাই বাহিনী’র বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে বাহিনীর প্রধানসহ দুইজনকে আটক, একজনকে নিহত এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (২৭ জুন) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমান সরকারের নির্দেশনায় সুন্দরবনে সক্রিয় সকল বনদস্যু বাহিনী নির্মূল এবং বনজীবী, জেলে ও উপকূলীয় জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, খুলনার কয়রা থানার বনপাড়া সংলগ্ন সুন্দরবনের গভীরে ‘দুলাভাই বাহিনী’র সদস্যরা অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে গত ২৫ জুন বিকেল ৫টা থেকে টানা দুই দিন বাংলাদেশ কোস্ট গার্ড বেইস মোংলা, স্টেশন কয়রা এবং স্টেশন নলিয়ান যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে দস্যুদের বহনকারী দুটি নৌযান শনাক্ত করে কোস্ট গার্ড সদস্যরা থামার সংকেত দেন। সংকেত অমান্য করে দস্যুরা কোস্ট গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি চালালে আত্মরক্ষার্থে কোস্ট গার্ডও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে তীব্র বন্দুকযুদ্ধের একপর্যায়ে দস্যুদের একটি নৌযানে আগুন ধরে যায় এবং অপরটি ডুবে যায়। অভিযানে কোস্ট গার্ড ১ রাউন্ড ব্ল্যাঙ্ক কার্টিজ ও ২১৬ রাউন্ড তাজা গোলা ব্যবহার করে।

বন্দুকযুদ্ধ শেষে ঘটনাস্থল তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় ‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম ও সদস্য শওকত সরদারকে আটক করা হয়। পরে তাদের কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শওকত সরদারকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে রবিউল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে পালিয়ে যাওয়া দস্যুদের ধরতে কোস্ট গার্ড ও বাংলাদেশ পুলিশের যৌথ অভিযান অব্যাহত থাকে। এর অংশ হিসেবে মঠবাড়িয়া পুলিশ ফাঁড়ির সামনে স্থানীয় জনগণের সহায়তায় পরিচালিত অভিযানে ইসরাফিল হাওলাদারকে হাতের আঙুলে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অভিযানে আরশিবসা নদীর বেসুখাল এলাকা থেকে ৬টি একনলা বন্দুক, ৬৯ রাউন্ড তাজা কার্তুজ, ৩ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১টি দেশীয় অস্ত্র, ১টি মোবাইল ফোন এবং ১টি হাতঘড়ি উদ্ধার করা হয়।

আটক রবিউল ইসলাম (৫০) ও নিহত শওকত সরদার (৫৫) খুলনার কয়রা উপজেলার বাসিন্দা। অপর আটক ইসরাফিল হাওলাদার (২৬) সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বাসিন্দা।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে স্থানীয় জনগণকে দস্যুদের বিষয়ে যেকোনো তথ্য কোস্ট গার্ডকে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর