রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

টেকনাফে সাড়ে ১২ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক: / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬




কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১২ হাজার ৫০০ পিস ইয়াবা, একটি সিএনজি অটোরিকশা এবং এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রবিবার (২৮ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুর ১২টার দিকে টেকনাফ থানার মিঠাপানিরছড়া ঘাটসংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা প্রায় ৬২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি জব্দ এবং এক মাদক কারবারিকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা ইয়াবা, সিএনজি এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর