সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
উত্তরায় ১৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রাজশাহী নগরীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে শতভাগ সাফল্য রাসিকের রাজশাহীতে লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন ও আলোচনাসভা অনুষ্ঠিত সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত বৈশ্বিক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৩৭ রায়গঞ্জে ভেজাল চিপস তৈরির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, ধ্বংস করা হলো পণ্য
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি : / ৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬

পাবনায় এবিএস ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় বেসরকারি সংস্থা রূপান্তর পাবনা কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ জুন) পাবনার মালিগাছা ইউনিয়নের রামানন্দপুরে এই বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এবিএস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বৃক্ষপ্রেমী রোটা. মো. আলতাফ হোসেন। তিনি বলেন, পাবনা এবিএস ফাউন্ডেশন কমিউনিটি এলাকায় শোভাবর্ধনকারী, বিলুপ্তপ্রায়, ঔষধী, ফলদ বৃক্ষের চারা রোপণ ও বিতরণ করে আসছে। সে ধারায় আজ আমাদের এই ক্ষুদ্র আয়োজন। তিনি আরও বলেন, শুধু গাছ লাগালে হবে না, এর সঠিক পরিচর্যা করতে হবে। গরু ছাগলের আক্রমণ থেকে রক্ষার জন্য ভালোভাবে ঘেরা দিতে হবে। চারা যেন হেলে না পড়ে তার জন্য ব্যবস্থা নিতে হবে, খুঁটি দিতে হবে, পানি ঢালতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে লেখক ও নদী গবেষক ড. মো. মনছুর আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। জলবায়ু পরিবর্তন মোকাবেলা, জীববৈচিত্র্য সংরক্ষণ, বনায়নসহ সর্বোপরী সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি যে কর্মসূচি গ্রহণ করেছেন তা আপনাদের সহযোগিতা পূর্ণতা পাবে। আসুন আমরা সবাই মিলে পরিবেশ রক্ষায়, ধরিত্রী রক্ষায়, সবুজ বাংলাদেশ গড়াতে প্রত্যেকে মাথাপিছু একটি করে গাছ লাগাই।

রূপান্তর পাবনার নির্বাহী পরিচালক শামসুল আরেফিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, পাবনা আধুনিক উপশহর বাস্তবায়ন কমিটি (বেইস ক্যাম্প)-এর প্রচার সম্পাদক মো. রাসেদ আলী, সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান হোসেন এবং রামানন্দপুর শাহজাহান আলী শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নাসির উদ্দীন।
অনুষ্ঠানে এসময় গ্রীণ টিভির পাবনা জেলা প্রতিনিধি আর কে আকাশ, সবজাল মোল্লা, ফারুক হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে স্থানীয়দের মাঝে দেড় শতাধিক বিভিন্ন জাতের কলমের আম, আমড়া, পেয়ারা, কাঁঠাল, অরবরই, নিম, কাঠবাদাম, দেবদারুর গাছ বিতরণ করা হয়।
এসময় অতিথিগণ রামানন্দপুর শাহজাহান আলী শাহী জামে মসজিদ চত্বরে দুটি কাঠবাদাম গাছের চারা রোপণ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর