সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন ও আলোচনাসভা অনুষ্ঠিত সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত বৈশ্বিক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৩৭ রায়গঞ্জে ভেজাল চিপস তৈরির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, ধ্বংস করা হলো পণ্য বগুড়ার শেরপুরে চায়ের দোকান থেকে ৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কাজিপুরে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত  কাজিপুর মেঘাই উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত রায়গঞ্জে ফুলজোড় ইংলিশ একাডেমির এইচএসসি-২৬ ব্যাচের দোয়া ও বিদায় সংবর্ধনা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৩৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬

রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ
বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ৩৭ জন গ্রেফতার।

এদের মধ্যে-দূস্যতা মামলায় ৫,অস্ত্র আইনে ৩,
প্রতারণা মামলায় ১,পরোয়ানা ভুক্ত ২, অন্যান্য মামলায় ২৬ জন।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৯ জুন ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো-রুবেল (২৫),আলামিন (২৪),মানিক (৩৭), সুমন (২৮),জয় (২০),জিতু (২৪),আলিফ (১৯),রেদোয়ান (২৬),রাশেদ (২৬),দাউদ (৩০),মাসুদ রানা (২০০),আলিফ (২১),আলামিন (২৫),হাবিবুর রহমান (৪০), রফিক (২৫),মনির (২৫),সজীব (২৫), মোবারক (২১),রবিন (২০),রাকিব (২৬), নাঈম (২০),সিয়াম (১৯),নোবেল (৩৫), জীবন (২৬),মমিনুল (৩০),মজনু বাবু (২২), নাহিদ (২১),দিগন্ত (২৫),জুম্মন (২০),
শামীম (২০),সাকিউল করিম (৩১),
আরিফ মাওরা আরিফ (২৩),সজীব বেপারী (২৬),খোকন (২২),মারুফ (২৮),জিসান সরদার (২৭) ও খোরশেদ আলম সোহাগ ওরফে রাকিব (২৬)। এসময় তাদের কাছ থেকে ১ টি সামুরাই,২ টি তরবারি,১ টি পিস্তল,১ টি ম্যাগাজিন ও২ রাউন্ড গুলি, ১ চাইনিজ কুড়াল,৪টি স্মার্ট মোবাইল ফোনসহ)-১ টি ব্যাগ উদ্ধার করা হয়।

ডিসি মো.ইবনে মিজান বলেন,রবিবার (২৭ জুন) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ৩৭ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর