সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন ও আলোচনাসভা অনুষ্ঠিত সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত বৈশ্বিক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৩৭ রায়গঞ্জে ভেজাল চিপস তৈরির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, ধ্বংস করা হলো পণ্য বগুড়ার শেরপুরে চায়ের দোকান থেকে ৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কাজিপুরে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত  কাজিপুর মেঘাই উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত রায়গঞ্জে ফুলজোড় ইংলিশ একাডেমির এইচএসসি-২৬ ব্যাচের দোয়া ও বিদায় সংবর্ধনা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুর মেঘাই উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে কাজিপুর  উপজেলার মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে  বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।২৯ জুন দুপুরে লেইস প্রজেক্ট এর আওতায়  এই বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক মোঃ ওহীদুজ্জামান মিনু।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি পরিবেশ সংরক্ষণে বৃক্ষের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “বৃক্ষ আমাদের অক্সিজেন সরবরাহ করে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেক শিক্ষার্থীর অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করা উচিত।
বক্তব্য শেষে বিদ্যালয ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে বৃক্ষরোপণে অংশগ্রহণ করে এবং গাছগুলোর নিয়মিত পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করে।
অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ মোতাহার হোসেন   বলেন, একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী গড়তে সহায়ক হবে।এ সময়  সহকারি শিক্ষক হাসনা খাতুন, আব্দুর রাজ্জাকসহ অন্যান্য শিক্ষক মন্ডলী-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর